আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ইউক্রেনকে ১৫ বছরের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব ট্রাম্পের

admin29-12-2025 11:12:56 PMদেখেছেন 103 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইউক্রেনকে ১৫ বছরের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব ট্রাম্পের

২৪ঘণ্টা  অনলাইন : ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে একটি সংশোধিত শান্তি পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।বৈঠক শেষে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন ইউক্রেনকে ১৫ বছর মেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। 

শান্তি পরিকল্পনার ওপর ভিত্তি করে আয়োজিত এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চুক্তির প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে জেলেনস্কি এই দীর্ঘমেয়াদী নিরাপত্তার সময়সীমা আরও বাড়িয়ে ৩০ থেকে ৫০ বছর করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার মতো প্রতিবেশী দেশের থেকে পুনরায় আক্রমণের ঝুঁকি এড়াতে দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি ছাড়া এই যুদ্ধের প্রকৃত সমাপ্তি সম্ভব নয়।

জেলেনস্কির মতে, সামগ্রিক শান্তি চুক্তির কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়ে গেলেও এখনও কিছু জটিল বিষয় অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে আঞ্চলিক অখণ্ডতা এবং রুশ অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের মতো বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে রয়েছে। তবে বিতর্কিত ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে এই বৈঠকে বিস্তারিত কিছু জানা যায়নি। 

অন্যদিকে, রাশিয়া এর আগে শান্তি পরিকল্পনার বেশ কিছু প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের বক্তব্যের সাথে একমত পোষণ করে জানিয়েছেন যে, শান্তি অর্জনের পথ আগের চেয়ে অনেকটাই কাছাকাছি বলে তারা মনে করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনের এই নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইউরোপীয় মিত্রদের বড় ধরনের ভূমিকা পালন করতে হবে। এতে যুক্তরাষ্ট্রও প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাবে।

জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, শান্তি চুক্তি স্বাক্ষরের মুহূর্ত থেকেই এই নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হবে। বর্তমানে উভয় পক্ষই একটি টেকসই সমাধানের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদিও নিরাপত্তার সময়সীমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসা এখনো বাকি।
সূত্র: বিবিসি