আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিশ্বজুড়ে ঝড় তোলা আবেদনময়ী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন

admin28-12-2025 11:15:52 PMদেখেছেন 136 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিশ্বজুড়ে ঝড় তোলা আবেদনময়ী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন

২৪ঘণ্টা  অনলাইন : বিশ্ব চলচ্চিত্রের এক বর্ণিল অধ্যায়ের অবসান হলো। ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ও প্রাণী অধিকারকর্মী ব্রিজিত বার্দো। ষাটের দশকের পর্দা কাঁপানো এই অভিনেত্রীর প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বার্দো ছিলেন গ্ল্যামার ও সাহসিকতার এক অনন্য প্রতীক। তবে অবাক করা বিষয় হলো, যখন তার ক্যারিয়ার সাফল্যের তুঙ্গে, ঠিক তখনই রুপালি পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। মাত্র ৫০টি সিনেমায় অভিনয় করার পর ১৯৭৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে অবসরের ঘোষণা দেন এই ফরাসি সুন্দরী। 

সেই সময় তার এই সিদ্ধান্ত ভক্তদের চমকে দিলেও বার্দো ছিলেন অটল। অভিনয় ছাড়ার সময় এক কালজয়ী উক্তিতে তিনি বলেছিলেন, ‘আমি আমার যৌবন এবং সৌন্দর্য মানুষকে দিয়েছি, এখন আমার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রাণীদের দেব।’

সিনেমার আলোকছটা ছেড়ে তিনি নিজেকে সঁপে দেন অবলা প্রাণীদের সেবায়। ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’। বন্য ও গৃহপালিত প্রাণীদের সুরক্ষা এবং তাদের অধিকার আদায়ের লড়াইয়ে জীবনের বাকিটা সময় উৎসর্গ করেছিলেন তিনি। তার প্রয়াণে ফরাসি চলচ্চিত্র যেমন একজন অভিভাবক হারাল, তেমনি বিশ্ব হারাল প্রাণ প্রকৃতির এক অকৃত্রিম বন্ধুকে।বর্ণাঢ্য এই অভিনেত্রীর জীবন পর্দার গ্ল্যামার ছাড়িয়ে হয়ে উঠেছিল সেবার এক অনন্য উদাহরণ।