আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ঘুমের মধ্যে দশম তলার ফ্ল্যাট থেকে পড়ে অষ্টম তলায় আটকে গেলেন এক ব্যক্তি

admin25-12-2025 08:25:56 PMদেখেছেন 106 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঘুমের মধ্যে দশম তলার ফ্ল্যাট থেকে পড়ে অষ্টম তলায় আটকে গেলেন এক ব্যক্তি

২৪ঘণ্টা  অনলাইন : দশম তলায় নিজের ফ্ল্যাটে ঠিক জানালার কাছেই ঘুমাচ্ছিলেন এক ব্যক্তি। এদিক সেদিক হতেই জানালা দিয়ে সোজা পড়ে গেলেন- যার ফলে মৃত্যু অনেকটা কাছেই ছিল। তবে সৌভাগ্যবশত, দুই তলা পড়তেই তার পা আটকে যায় অষ্টম তলার একটি ফ্ল্যাটের জানালার গ্রিলের মধ্যে।

এরপর এক ঘণ্টা ধরে তাকে উদ্ধারে চলে অভিযান। দড়ি এবং নিরাপত্তা বেল্ট ব্যবহার করে দমকল কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় তাকে নিরাপদে টেনে বের করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ভারতের সুরাট শহরের জাহাঙ্গীরপুরার টাইমস গ্যালাক্সি ভবনে ৫৭ বছর বয়সী নীতিনভাই আদিয়ার সঙ্গে ঘটে এমন দুর্ঘটনা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি তার ফ্ল্যাটের জানালার কাছে ঘুমাচ্ছিলেন। ঠিক সেই সময় তিনি পড়ে যান। অষ্টম তলার গ্রিলের সাথে তার পা আটকে যায়। একটি ভিডিওতে দেখা গেছে, আদিয়া উল্টো হয়ে ঝুলছেন। তার পা ওপর থেকে গ্রিল বক্সে আটকে আছে। 

পরে আদিয়ার প্রতিবেশীরা ফায়ার ব্রিগেডের কর্মকর্তাদের খবর দেয় এবং জাহাঙ্গীরপুরা, পালানপুর এবং আদাজান - এই তিনটি ফায়ার স্টেশনের দল ঘটনাস্থলে ছুটে আসে। তার পা মুক্ত করার জন্য উদ্ধারকর্মীরা দড়ি এবং একটি সুরক্ষা বেল্ট ব্যবহার করে। ভিডিওগুলোতে দমকলকর্মী এবং বাসিন্দাদের নিচে একটি সুরক্ষা জাল ধরে থাকতে দেখা যায়। অবশেষে যখন তাকে উদ্ধার করা হয়, তখন সকলের মাঝে স্বস্তির অনুভূতি হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা চলছে।

 

 

ঘুমের মধ্যে দশম তলার ফ্ল্যাট থেকে পড়ে অষ্টম তলায় আটকে গেলেন এক ব্যক্তি | ২৪ঘণ্টা