আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু করল ওপেনএআই

admin25-12-2025 08:16:45 PMদেখেছেন 123 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চ্যাটজিপিতে নতুন ফিচার চালু করল ওপেনএআই

২৪ঘণ্টা  অনলাইন : বছরের শেষের দিকে স্পটিফাই র‍্যাপডের মতোই এবার ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার আনল ওপেনএআই। ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নামের এই ফিচারটি ব্যবহারকারীদের ২০২৫ সালে চ্যাটজিপিটির সঙ্গে কাটানো সময় এবং কথোপকথনের সংক্ষিপ্তসার দেখাবে।

ওপেনএআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে ফিচারটি চালুর ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, যারা নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি বছরের রিভিউ অভিজ্ঞতা হিসেবে কাজ করবে, যেখানে দেখা যাবে পুরো বছরের কথোপকথন ও আইডিয়া বিনিময়ের মুহূর্তগুলো।

ফিচারটি কিভাবে কাজ করবে:

ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ‘সেভ মেমোরি’ এবং ‘চ্যাট হিস্ট্রি’ সেটিংস চালু থাকতে হবে। যারা লগইন অবস্থায় এগুলো অন রাখবেন, তাদের জন্য ফিচারটি ধাপে ধাপে চালু হবে। বর্তমানে এটি সীমিত কয়েকটি দেশে পাওয়া যাচ্ছে—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। ভবিষ্যতে অন্যান্য দেশে এটি পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

এই বছরের রিভিউতে ব্যবহারকারীদের সঙ্গে চ্যাটজিপিটির কথোপকথন, সবচেয়ে বেশি যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং এক বছরের মধ্যে তৈরি করা গুরুত্বপূর্ণ আইডিয়াগুলোর সংক্ষিপ্তসার তুলে ধরা হবে। ওপেনএআইয়ের মতে, এটি অনেকটা স্পটিফাই র‍্যাপডের মতো, তবে এখানে গান নয়, দেখানো হবে আপনি চ্যাটজিপিটির সঙ্গে কতটা সময় কাটিয়েছেন এবং কোন ধরনের আলোচনায় বেশি যুক্ত ছিলেন।

কিভাবে দেখা যাবে:
যেসব দেশে ফিচারটি চালু হয়েছে, ব্যবহারকারীরা দিনে বিভিন্ন সময়ে অ্যাপে ঢুকে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ অপশনটি খুঁজে দেখতে পারেন। এছাড়া নতুন চ্যাট শুরু করে ‘+’ বাটনে ক্লিক করে এই ফিচারটি চালু করা যাবে। চাইলে সরাসরি প্রম্পট হিসেবে লিখেও দেখা যাবে—“Show me my year with ChatGPT।”

চ্যাটজিপিটির ইতিহাসে এটি প্রথমবারের মতো বছর শেষের রিভিউ ফিচার, যা ব্যবহারকারীদের সঙ্গে এআইয়ের সম্পর্ককে আরও ব্যক্তিগত এবং স্মরণীয় করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
সূত্র: টেক টাইমস