আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ঢালিউডের আলোচিত ৪ সিনেমা

admin24-12-2025 10:46:20 PMদেখেছেন 128 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঢালিউডের আলোচিত ৪ সিনেমা

২৪ঘণ্টা  অনলাইন : শেষ হতে চলেছে ২০২৫ সাল। শুরু হয়েছে সারাবছরের পর্যালোচনা। আর সে বাতাস লেগেছে ঢালিউডেও। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত চলতি বছর ঢালিউডে মুক্তি পেয়েছে প্রায় ৪৫টির মতো সিনেমা। তবে বছর জুড়ে দর্শক আলোচনায় ছিল মাত্র গুটি কয়েক সিনেমাই।

২০২৫ সালে রোজার ও কোরবানির ঈদ মিলে সর্বমোট ১২টি সিনেমা মুক্তি পায়। দুই ঈদ ছাড়াও সারাবছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রায় ৪ ডজন সিনেমা।এসব সিনেমার মধ্যে দর্শকমহলে সারা বছর আলোচনায় থাকতে দেখা যায় বরবাদ, অন্তরাত্মা, জিন থ্রি, দাগি, জংলি, তাণ্ডব, নীলচক্র, উৎসবের মতো সিনেমাগুলোকে। তবে দর্শকপ্রিয়তায় শীর্ষে ছিল মাত্র ৩টি সিনেমাই।বছরের শেষে আসুন আরও একবার ফিরে দেখি আলোচিত ও পছন্দের সেই তিন সিনেমা-
 
বরবাদ: ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। চলতি বছর তার অভিনীত আরও দুটি সিনেমা হলো ‘তাণ্ডব’ ও ‘অন্তরাত্মা’। এ তিন সিনেমার মধ্যে শাকিব খান অভিনীত সবচেয়ে বেশি আলোচিত সিনেমা ছিল ‘বরবাদ’। এ সিনেমার গান থেকে শুরু করে সংলাপ পর্যন্ত জনপ্রিয় হয় দর্শক মহলে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন যিশু সেনগুপ্ত। সিনেমায় শাকিব খানের ব্যক্তিগত সহকারী (পিএস) ‘জিল্লুর’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য।
 
জংলি: নির্মাতা এম রহিমের সিনেমা ‘জংলি’। চলতি বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি পায়। শিশু থেকে শুরু করে বৃদ্ধ- সব বয়সী দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায় সিনেমাটি। সিনেমায় শিশুদের শ্লীলতাহানির বিষয়টি সহ বেশ কয়েকটি শিক্ষামূলক টপিক ছিল, যা প্রশংসা কুড়ায় সিনেপ্রেমীদের। ‘জংলি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী।

উৎসব: চলতি বছর কোরবানির ঈদে এক ঝাঁক তারকা নিয়ে মুক্তি পায় ‘উৎসব’ সিনেমাটি। তানিম নূর পরিচালিত এতে আফসানা মিমি, জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, সাদিয়া আয়মানের মতো তারকারা।পারিবারিক সিনেমা হওয়ায় দর্শক আলোচনায় ও পছন্দের তালিকায় ছিল সিনেমাটি।

তাণ্ডব: এবছরের ঈদুল অজহায় মুক্তি পায় রায়হান রাফীর সপ্তম সিনেমা ‘তাণ্ডব’।৬ কোটির ক্লাবে শাকিব খানের 'তাণ্ডব'
শাকিব খানের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।