আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

গরু চুরিতে বাধা দেওয়ায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

admin23-12-2025 11:26:28 PMদেখেছেন 134 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গরু চুরিতে বাধা দেওয়ায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

২৪ঘণ্টা  অনলাইন : নেত্রকোণায় শোবার ঘরের বিছানা থেকে কৃষক হেলাল উদ্দিনের (৫৮) হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গলাকাটা লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলে দাবি পুলিশের। একটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় হেলাল উদ্দিনকে তার স্ত্রী বেদেনা আক্তারের (৪০) সহায়তায় তিনজন মিলে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোণা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া বেদেনা আক্তার আদালতে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।নিহত হেলাল উদ্দিন সদর উপজেলার নারিয়াপাড়া গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। এলাকাবাসী, নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে খাবার খেয়ে হেলাল উদ্দিন শুয়ে পড়েন। ঘরটির একটি বিছানায় তিনি একা ছিলেন। অন্য বিছানায় স্ত্রী বেদেনা আক্তার তিন বছরের মেয়েকে নিয়ে ঘুমান। পরদিন রোববার ভোরে বেদনা বাড়ির লোকজনকে জানান ভোর আনুমানিক সোয়া চারটার দিকে তিনি টয়লেটে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে স্বামীর রক্তাক্ত লাশ দেখতে পান। 

পরে পুলিশ নিহতের লাশ উদ্ধারসহ জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করে।এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে সোমবার দুপুরে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আটক করা বেদনা আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আমলি আদালতে হাজির করে। সেখানে বিচারকের কাছে তিনি নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

নেত্রকোনা মডেল থানার পরিদর্শক চম্পক দাম জানান, আদালতে বেদেনা আক্তার জবানবন্দিতে বলেছেন তিনি বিভিন্ন সময়ে কয়েকজনের কাছ থেকে এক লাখ টাকা ঋণ করেছেন। পাওনাদাররা এখন টাকার জন্য তাগদা দিচ্ছেন। তাই তার বাবার বাড়ি বারহাট্টা উপজেলার সেমিয়া দুধকুড়া গ্রামের লিটন মিয়ার (৫০) সঙ্গে চুক্তি করেন চুরি করে তার স্বামীর হেলাল উদ্দিনের ষাঁড় গরুটির নিয়ে বিক্রি করার জন্য। শনিবার রাতে লিটন মিয়া নারিয়াপাড়া গ্রামের রিয়েল মিয়াসহ চারজন মিলে গরু চুরি করতে গেলে হেলাল উদ্দিন টের পেয়ে যান।তিনি এতে বাধা দিতে গেলে স্ত্রীসহ পাঁচজন মিলে হেলালকে মুখ, হাত-পা বেধে জবাই করে হত্যা করে। পুলিশ কর্মকর্তা চম্পক বলেন, বেদেনা আক্তারের তথ্য অনুযায়ী সোমবার রাতে অভিযান চালিয়ে লিটন মিয়া ও রিয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।