আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

রণবীরের ‘ধুরন্ধর’ বক্স অফিসে কত আয় করল

Tania Jaha23-12-2025 04:43:19 PMদেখেছেন 112 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রণবীরের ‘ধুরন্ধর’ বক্স অফিসে কত আয় করল

২৪ ঘণ্টা অনলাইন : বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলারটি একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। ভারতের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিশ্বব্যাপী আয়ের দৌড়েও সিনেমাটি এখন অনন্য উচ্চতায়। সবশেষ খবর অনুযায়ী, কন্নড় ব্লকবাস্টার ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর বিশ্বব্যাপী আয়ের রেকর্ড টপকে গেছে ‘ধুরন্ধর’। রেকর্ডের পাতায় ধুরন্ধর স্যাকনিল্কের সাম্প্রতিক রিপোর্ট বলছে, বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’-এর মোট আয় দাঁড়িয়েছে ৮৭২.২৫ কোটি টাকা। যেখানে ঋষভ শেঠির ‘কান্তারা’র সংগ্রহ ছিল ৮৫২ কোটি। এর মাধ্যমে ২০২৫ সালের ভারতের সবচেয়ে সফল সিনেমার তকমাটি নিজের করে নিল এই ছবিটি। শুধু তাই নয়, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’কে হটিয়ে ভারতের সর্বকালের সেরা ১০ উপার্জনকারী সিনেমার তালিকায় ১০ম স্থানে জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর’।

বক্স অফিসের বর্তমান পরিসংখ্যান গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও দাপট দেখাচ্ছে। গত সোমবারও এটি ১৬ কোটি টাকা আয় করেছে, যার ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে এর মোট আয় এখন ৫৭১ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, প্রথম সোমবার ছবিটি আয় করেছিল ২৩.৫ কোটি এবং দ্বিতীয় শুক্রবারের আয় ছিল ৩০ কোটি টাকা।  সিনেমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটিতে আয়ের পরিমাণ আরও কয়েক গুণ বাড়বে। সেরা ১০-এর তালিকায় যারা ভারতের শীর্ষ ১০ সর্বোচ্চ উপার্জনকারী ছবির তালিকায় বর্তমানে রয়েছে- কেজিএফ চ্যাপ্টার ২, আরআরআর, কাল্কি ২৮৯৮ এডি, জওয়ান, কান্তারা চ্যাপ্টার ১, ছাবা, স্ত্রী ২ এবং এখনকার নতুন সংযোজন ‘ধুরন্ধর’। তারকাবহুল কাস্ট ও সিক্যুয়েল ছবিটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুন। বড় খবর হলো, এই গল্পের দ্বিতীয় পর্ব অর্থাৎ ‘ধুরন্ধর ২’ দেখার জন্য দর্শকদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। আগামী ২০২৬ সালের মার্চ মাসেই মুক্তি পেতে চলেছে এর সিক্যুয়েল।