আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ’

Tania Jaha23-12-2025 04:41:06 PMদেখেছেন 122 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ’

২৪ ঘণ্টা অনলাইন : ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। নিজের অভিনয় আর সৌন্দর্যে অল্প সময়েই  দর্শকদের মন জয় করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টভাষী হিসেবে তার আলাদা পরিচিতি রয়েছে। তবে এবার যেন খানিকটা সুর বদলালেন এই অভিনেত্রী।  সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে জানালেন, বর্তমান সময়ে চুপ থাকাই সম্ভবত সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ। ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে চমক লেখেন, ‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।’

মূলত সমাজের চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির দিকেই ইঙ্গিত করেছেন তিনি। চমকের মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই শ্রেয়।  তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে সামাজিক বা সমসাময়িক বিষয় নিয়ে কথা না বলে কেবল নিজের গ্ল্যামারাস আর রোমান্টিক ছবি পোস্ট করেই সময় কাটাবেন। অভিনেত্রীর এমন পোস্টের নিচে ভক্ত-অনুরাগীরাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।  অনেকেই তার এই অভিমানী সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সেটাই বুদ্ধিমতীর কাজ হবে।’ আবার কেউ কেউ তার আগামী কাজের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন।