আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিয়ে করলেন জাদুকর-কন্যা মৌবনী

admin01-12-2025 11:15:24 PMদেখেছেন 115 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিয়ে করলেন জাদুকর-কন্যা মৌবনী

২৪ঘণ্টা   অনলাইন :  ভারতীয় বাংলা শোবিজ অঙ্গনের দিকে নজর দিলে পরিষ্কার বোঝা যায়, বিয়ের মৌসুম ঝেঁকে বসেছে। কমেডিয়ান খরাজ তার ছেলের বিয়ে ধুমধাম করে দিলেন। এরপর বিয়ের পিঁড়িতে বসেন ‘কৃষ্ণকলি’খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা হালদার। গতকাল ঘটা করেই মালা বদল করেছেন টলিউড অভিনেত্রী মৌবনী সরকার। তার আরেক পরিচয় প্রখ্যাত জাদুশিল্পী পিসি সরকার জুনিয়রের মেজ কন্যা তিনি।

আজতাক এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় পিসি সরকারের বাড়িতে বাড়ির মেজ কন্যা মৌবনী সরকারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে পাত্র খুঁজে, সেই পাত্রের গলায় মালা পরান পি সি সরকার জুনিয়রের-কন্যা। তার বরের নাম সৌম্য। মৌবনীর বিয়ের একাধিক ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কনের সাজে মৌবনীকে একেবারে লক্ষ্মীর মতো লাগছে। বারাণসী থেকে আনা বেগুনি রঙের বেনারসি, সোনার গহনা, শোলার মুকুট, কপালে চন্দন ও মাথায় ভেল পরে মিষ্টি দেখাচ্ছিল মৌবনীকে। বাঙালি বিয়ের সব রীতিনীতি মেনেই বিয়ের কাজ সম্পন্ন হয়। আশীর্বাদ পর্ব, মালা বদল থেকে সিঁদুর দান সবটাই করেছেন তারা। জামাই সৌম্যকে বরণ করতে গিয়ে চোখের জল আটকাতে পারেননি জাদুসম্রাটের স্ত্রী।

কন্যাদানের সময়ও চোখে জল দেখা যায় পি সি সরকার জুনিয়র ও তার স্ত্রীর। বোনের বিয়ে বলে কথা, বরকর্তা হিসেবে বিয়ের সবকিছু খুঁটিয়ে দেখছিলেন মুমতাজ ও মানেকা। সৌম্যর পরনে ছিল প্রিন্টেট পাঞ্জাবি, গলায় হার, লাল ধুতি, মাথায় মুকুট। জামাইকে জাদুসম্রাট হীরার বোতাম দিয়ে আশীর্বাদ করেন।  পি সি সরকারকে লাল রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং গলায় সাদা উত্তরীয়তে দেখা যায়। 

টলিপাড়ার অনেক তারকা এই বিয়েতে উপস্থিত ছিলেন। চন্দননগর বাসিন্দা মৌবনীর বর সৌম্য রায়। তিনি পেশায় রিসার্চ অ্যানালিস্ট। ২০০৯ সালে ‘বাদলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মৌবনী। প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেন তিনি। তারপর ‘কলির অর্জুন’, ‘লজ্জা’, ‘সেভেন ডেস’, ‘অন্তরে বাহিরে’, ‘নদী রে তুই’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।