আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

‘ফুটবলের প্যারোডি’ ছেড়ে মেসিকে ছুটি নেওয়ার পরামর্শ

Tania Jaha01-12-2025 06:26:22 PMদেখেছেন 124 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘ফুটবলের প্যারোডি’ ছেড়ে মেসিকে ছুটি নেওয়ার পরামর্শ

২৪ ঘণ্টা অনলাইন : আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফি জয়ের স্মৃতি এখনো অমলিন। চার বছর পেরিয়ে কয়েক মাসের মধ্যে শিরোপা ধরে রাখার মিশনে নামতে হবে আলবিসেলেস্তেদের। এই মিশনে লিওনেল মেসি থাকবেন কি না তা নিশ্চিত নয়। শারীরিক ও মানসিকভাবে ফিট থাকার ওপর নির্ভর করছে তার বিশ্বকাপে খেলার বিষয়টি। সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে কাজ করা ফার্নান্দো সিগনোরিনি তাকে ছুটিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
মেজর লিগ সকারে খেলে মেসির ধার নষ্ট হচ্ছে মনে করেন সিগনোরিনি। এই প্রতিযোগিতাকে তিনি ‘ফুটবলের প্যারোডি’ আখ্যা দিয়েছেন। ম্যারাডোনার সাবেক ট্রেইনার বললেন, আগামী আসরে বিশ্বকাপ ট্রফি ধরে রাখাকেই অগ্রাধিকার দেওয়া উচিত। আর এজন্য পরিবারকে নিয়ে কিছুদিন ছুটিতে যেতে ও ইন্টার মায়ামি থেকে অল্প সময়ের ধারে অন্য ক্লাবে খেলতে পরামর্শ দিয়েছেন তিনি।

আর্জেন্টিনা জাতীয় দলের কিংবদন্তি সাবেক ফিটনেস কোচ সুপার দেপোর্তিভো রেডিওকে বলেছেন, ‘লিওর উচিত বিশ্বকাপকে অগ্রাধিকার দেওয়া। সে এখন (ইন্টার মায়ামিতে) যেখানে খেলছে, সেটা ফুটবল নয়, ফুটবলের প্যারোডি।’ লা লিগায় বার্সার জার্সিতে মেসির ফেরার জল্পনার অবসান হলেও মায়ামি থেকে তার অন্য ক্লাবে ধারে খেলার গুঞ্জন থামেনি। সিগনোরিনি চান, অন্তত মায়ামির হয়ে খেলা থেকে যেন কিছুদিনের বিরতিতে যান আটবারের ব্যালন ডি’অর জয়ী। তিনি বললেন, ‘বিশ্বকাপের তিন মাস আগে, তার উচিত অন্তত এক মাস পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজেকে প্রাণবন্ত করার জন্য। তারপর মাঠে না থাকায় যে ক্ষুধা তৈরি হবে, সেটা নিয়ে ফিরে আসুক। মূলকথা, তাকে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে হবে। আর হ্যাঁ, সে যেন প্রথম মিনিট থেকে প্রতি ম্যাচে খেলার কথা চিন্তা না করে।’ মেসি এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিশ্বকাপ মিশনে তিনি দলের বোঝা হতে চান না। কেবল শারীরিক ও মানসিকভাবে ফিট থাকলেই বিশ্বমঞ্চে জাদু দেখাবেন। আপাতত এলএমটেনের চোখ এমএলএস কাপে। আগামী শনিবার ভ্যাঙ্কুভারের বিপক্ষে ফাইনাল খেলবে মায়ামি।