আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

২য় বিয়ে করলেন সংগীতশিল্পী পূজা

Tania Jaha25-11-2025 06:58:50 PMদেখেছেন 124 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
২য় বিয়ে করলেন সংগীতশিল্পী পূজা

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার পারিবারিকভাবে মডেল ও চাকরিজীবী শুভংকর সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই। নিজের নতুন জীবন নিয়ে উচ্ছ্বসিত পূজা গণমাধ্যমকে বলেন, ‘গত এক বছর ধরে আমাদের পরিচয় এবং দারুণ বন্ধুত্ব ছিল। অবশেষে গতকাল আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। সবার কাছে আমাদের জন্য আশীর্বাদ চাই।’

পূজার স্বামী শুভংকর সেন পেশায় একজন মডেল হওয়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাংলাদেশের সংগীত অঙ্গনে বাঁধন সরকার পূজা এক অতি পরিচিত নাম। তার গাওয়া ১০টিরও বেশি গান ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক ছাড়িয়ে গেছে।  পূজার সেসব জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ এবং ‘মিউজিক তোমায় ছেড়ে’ ইত্যাদি। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। চার বছর সংসার করার পর, ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। সব তিক্ততা ভুলে অবশেষে নতুন করে জীবন শুরু করলেন এই সংগীত তারকা।