আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

১২ হাজার বছর পর অগ্ন্যুৎপাত, ছাই ভেসে এলো দক্ষিণ এশিয়ার আকাশে

Tania Jaha25-11-2025 05:40:22 PMদেখেছেন 97 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
১২ হাজার বছর পর অগ্ন্যুৎপাত, ছাই ভেসে এলো দক্ষিণ এশিয়ার আকাশে

২৪ ঘণ্টা অনলাইন : ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর ইথিওপিয়ার হায়লি গুবে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। এই অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া বিশাল ধোঁয়ার স্তম্ভ আকাশে উঠেছে ১৪ কিলোমিটার পর্যন্ত এবং ছাই ভেসে গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর দিয়েও। মূলত অগ্ন্যুৎপাতের পর ইথিওপিয়া থেকে ইয়েমেন ও ওমান পেরিয়ে সেই ছাই দক্ষিণ এশিয়ার আকাশে চলে আসে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত করেছে। টুলুজ আগ্নেয়ছাই পরামর্শ কেন্দ্র (ভিএএসি) জানায়, আগ্নেয়গিরি থেকে বের হওয়া ঘন ধোঁয়া আকাশে প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত উঠে গেছে।

রোববার কয়েক ঘণ্টা ধরে আফার অঞ্চলের হায়লি গুবি আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত করে। রাজধানী আদ্দিস আবাবা থেকে উত্তর-পূর্বে প্রায় ৮০০ কিলোমিটার দূরে, ইরিত্রিয়া সীমান্তের কাছে এটি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত আগ্নেয়গিরিটি রিফট ভ্যালির ভেতর পড়ে। এটি দুটি ভূ-তাত্ত্বিক প্লেটের সংযোগস্থল হওয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি তুলনামূলকভাবে সেখানে বেশি দেখা যায়। ভিএএসি জানায়, অগ্ন্যুৎপাতের পর আগ্নেয়ছাইয়ের মেঘ ইয়েমেন, ওমান, ভারত এবং পাকিস্তানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে ভেসে গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও আকাশের দিকে উঠে যাওয়া সাদা ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম জানায়, বরফ যুগের শেষের পর শুরু হওয়া হোলোসিন যুগে অর্থাৎ প্রায় ১২ হাজার বছর ধরে হায়লি গুবিতে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ প্রফেসর সাইমন কার্নও ব্লুস্কাইয়ে নিশ্চিত করেছেন, “হোলোসিন যুগে হায়লি গুবিতে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই”।