আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে দ্রুতগতির নৌকায় বিপজ্জনক যাত্রা

Tania Jaha25-11-2025 04:26:55 PMদেখেছেন 88 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভূমধ্যসাগরে দ্রুতগতির নৌকায় বিপজ্জনক যাত্রা

২৪ ঘণ্টা অনলাইন : ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে এখন ক্রমবর্ধমান সংখ্যায় দ্রুতগতির শক্তিশালী নৌকা ব্যবহার করছে পাচারকারীরা। জার্মান সংবাদসংস্থা ডিপিএ জানায়, এসব নৌকার গতি এতটাই বেশি যে উপকূলরক্ষীরা অনেক সময়ই সেগুলোকে আটকাতে পারে না। এতে যাত্রার সময় যেমন কমছে, তেমনি ঝুঁকিও বাড়ছে। মূলত ছোট নৌকা ও রাবার ডিঙ্গিই বহুদিন ধরে ইউরোপমুখী অনিয়মিত যাত্রার প্রধান মাধ্যম ছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে পাচারকারীরা এমন দ্রুতগতির নৌকা ব্যবহার করছে, যেগুলোর ইঞ্জিন প্রায় ১৪০০ হর্সপাওয়ার পর্যন্ত শক্তি উৎপাদন করতে পারে। যা রেসিংয়ে ব্যবহৃত একটি ফর্মুলা–১ গাড়ির ইঞ্জিনের কাছাকাছি। ডিপিএ’র তথ্যে বলা হয়, এসব নৌকার দৈর্ঘ্য প্রায় ১৪ মিটার পর্যন্ত হতে পারে এবং এগুলোর গতি ঘণ্টায় ১২০ কিলোমিটারেরও বেশি। যা বেশিরভাগ সীমান্তরক্ষী নৌকার পক্ষে ধরার মতো নয়।

ডিপিএ’কে এক উপকূলরক্ষী কর্মকর্তা বলেন, “এগুলো থামানোর কোনো বৈধ উপায় নেই। (যাত্রীরা) ঝুঁকিতে পড়বে বলে গুলি করা বা ধাক্কা দিয়ে থামানো অসম্ভব”। তিনি আরও বলেন, এগুলো এমন ফেরারি, যেগুলো চালায় অনভিজ্ঞ মানুষ যাদের কিছুই বিবেচনায় থাকে না। ফ্রন্টেক্সের এক মুখপাত্র জানান, এই নৌকাগুলো আকারে ছোট হওয়ায় এগুলো চিহ্নিত করা ও আটকে রাখা কঠিন। দ্রুতগতি ও সহজে মোড় নেওয়ার ক্ষমতা পাচারকারীদের পালাতে সহায়তা করে।ফ্রন্টেক্স এবং বিভিন্ন ইইউ-সদস্য দেশের সীমান্তরক্ষীরা বলছে, লিবিয়া থেকে ইতালি এবং মরক্কো–আলজেরিয়া উপকূল থেকে স্পেনমুখী যাত্রায় দ্রুতগতির নৌকার ব্যবহার গত কয়েক মাসে বেড়েছে। মরক্কোর পূর্বাঞ্চল বা আলজেরিয়ার পশ্চিম উপকূল থেকে যাত্রা করলে স্প্যানিশ ভূখণ্ডে পৌঁছাতে দু’ঘণ্টারও একটু বেশি সময় লাগে। গ্রিসের সংবাদমাধ্যম কাথিমেরিনি জানায়, গত বছর দেশটিতেও একই ধরনের প্রবণতা দেখা গিয়েছিল। কিছু অনুমান অনুযায়ী, দক্ষিণ ইউরোপে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের প্রায় অর্ধেকই এমন শক্তিশালী মোটরচালিত নৌকায় যাত্রা করেছিলেন। ডিপিএ জানায়, এমন যাত্রার জন্য একজনকে ছয় থেকে ১৫ হাজার ইউরো পর্যন্ত দিতে হয়। যা রাবার নৌকা বা কাঠের নৌকায় যাত্রার দামের প্রায় দশগুণ।

যদিও দ্রুতগতির নৌকাগুলো সাধারণ রাবার নৌকার তুলনায় উন্নত উপকরণ দিয়ে তৈরি, তবুও ঝুঁকি কম নয়। এমন গতিতে কেউ পানিতে পড়ে গেলে ‘মৃত্যু প্রায় নিশ্চিত’, কারণ ওই গতির সময় পানির পৃষ্ঠ “কংক্রিটের দেয়ালের মতো শক্ত” হয়ে ওঠে বলে জানিয়েছে ডিপিএ-এর প্রতিবেদন। ইইউ পানিসীমায় কম সময় কাটাতে পাচারকারীরা সাধারণত নৌকা উপকূলে পৌঁছানোর আগে গতি কমিয়ে দেয়। তখন যাত্রীদের অনেককে পানিতে লাফিয়ে তীরে সাঁতার কেটে পৌঁছাতে বাধ্য করা হয়। আবার কখনো অস্ত্রের মুখেও বাধ্য করা হয়। অনেক সময় যাত্রার শুরুতেও অভিবাসীদের সাঁতার কেটে নৌকায় উঠতে হয়। অগভীর পানিতে নৌকা আটকে যাওয়া কিংবা ইঞ্জিনে বালু ঢুকে পড়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি এড়াতে এমটা করা হয়। একই সঙ্গে একাধিক নৌকা পাঠিয়ে পাচারকারীরা উপকূলরক্ষীদের ব্যস্ত রাখে, যা সংঘর্ষের ঝুঁকি বাড়ায়।

অত্যধিক ভাড়ার কারণে পাচারকারীরা যাত্রীদের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করে। অনেককে বাধ্য করা হয়, শ্রম বা যৌন সহিংসতার বিনিময়ে খরচ কমাতে। কেউ কেউ ইউরোপে পৌঁছানোর পর যৌনকর্মে জড়িয়ে পড়ার অঙ্গীকারও করে। সাম্প্রতিক বছরগুলোতে কিছু অভিবাসীকে ‘মাদকবাহী’ (মিউল) হিসেবেও ব্যবহার করা হচ্ছে। যাদের পেটের ভেতর ছোট প্যাকেটে মাদক বহন করিয়ে টাকা আদায় করা হয়। এই প্যাকেট ফেটে গেলে তাৎক্ষণিক ওভারডোজে মৃত্যু ঘটার ঝুঁকি থাকে। এ তথ্য অনেক সময় যাত্রীদের জানানোই হয় না। গ্লোবাল ইনিশিয়েটিভ–এর তথ্য অনুযায়ী, মরক্কো–আলজেরিয়া থেকে স্পেনমুখী রুটে গত দুই বছরে এমন ঘটনাই বেড়েছে। মরক্কোর মানবাধিকার বিশেষজ্ঞ হুসেইন বাক্কার আল সাবাই বলেন, পাচারকারীরা এখন দ্রুতগতির নৌকা দিয়ে ‘মাদক নয়, মানুষ পরিবহনকেই বেশি লাভজনক মনে করছে।’ কাথিথিমেরিনি গত আগস্টে জানায়, গ্রিসের উপকূলরক্ষীরা আর ছোট রাবারের নৌকা নয় বরং আগে মাদক ও চোরাচালানে ব্যবহৃত দ্রুতগতির নৌকাই বেশি ধরছে। দুই ধরনের ব্যবসাকে মিলিয়ে লাভ সর্বোচ্চ করতে চান পাচারকারীরা। ইনফোমাইগ্রেন্টস