আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

চমক নিয়ে ফিরছে ‘দ্য মমি’

admin22-11-2025 11:18:41 PMদেখেছেন 117 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চমক নিয়ে ফিরছে ‘দ্য মমি’

২৪ঘণ্টা  অনলাইন : প্রায় ২৬ বছর আগে মুক্তি পাওয়া ‘দ্য মমি’ বিশ্বব্যাপী দর্শকের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। পরে মুক্তি পাওয়া আরো দুটি ছবিও ব্যবসাসফল হয়। নতুন ছবির মাধ্যমে আবার ফিরছে হলিউডের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি। জানা গেছে, সিরিজের চতুর্থ কিস্তিতে প্রায় ২৫ বছর পর আবারও মুখ্য ভূমিকায় দেখা যাবে ব্রেন্ডন ফ্রেজার ও র‍্যাচেল ওয়াইজকে।এমনটা নিশ্চিত করেছেন ফ্রেজার নিজেই। 

আগের তিনটি ছবিতেই ফ্রেজার অভিনয় করেছিলেন ‘রিক ও কনেল’ চরিত্রে। তবে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত তৃতীয় ছবি ‘টুম্ব অব দ্য ড্রাগন এম্পেরর’ নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। অভিনেতার ভাষ্যে, ছবিটি বানানো হয়েছিল তাড়াহুড়া করে এবং তা সিরিজের পরিকল্পিত ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি।

নতুন ছবির পরিচালনায় থাকছেন ম্যাট বেটিনেলি-অলপিন ও টাইলার গিলেট। তারা এর আগে ‘রেডি অর নট’ ও নতুন ‘স্ক্রিম’ সিরিজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। তাই দর্শকরা নতুন ছবিতে অ্যাডভেঞ্চার, হরর ও বিনোদনের সমন্বয় আশা করছেন।যদিও ইউনিভার্সাল স্টুডিও এখনো ‘দ্য মমি ফোর’-এর মুক্তির তারিখ ঘোষণা করেনি। তবে ব্রেন্ডন ফ্রেজার–র‍্যাচেল ওয়াইজ জুটির ফিরে আসার খবরেই নস্টালজিয়া ফিরে এসেছে আগের দর্শকদের মনে।