আলোচিত❯
হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

পেছাল বিপিএল নিলাম, ব‌্যাংক গ‌্যারান্টি পায়নি বিসিবি

admin20-11-2025 11:59:00 PMদেখেছেন 112 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পেছাল বিপিএল নিলাম, ব‌্যাংক গ‌্যারান্টি পায়নি বিসিবি

২৪ঘণ্টা  অনলাইন : প্রথমে ১৭ নভেম্বর। এরপর ২৩ নভেম্বর। এবার ৩০ নভেম্বর। সাত দিন বাড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম পুনর্নিধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদি ৩০ নভেম্বর বিসিবির নিলাম হয় তাহলে ১৮-১৯ দিন পরই বিপিএল শুরুর সম্ভাবনা রয়েছে। যদিও এখন পর্যন্ত খবর, বিপিএল না-ও আয়োজন করতে পারে বিসিবি।

আয়োজন এবং দ্বিতীয় দফায় নিলাম পেছানোর কারণ এখন পর্যন্ত পাঁচ ফ্র্যাঞ্চাইজি কারোর কাছ থেকেই ব‌্যাংক গ‌্যারান্টি পায়নি বিসিবি। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের পেশাদারিত্ব নিয়ে বারবারই প্রশ্ন তোলা হয়। এবারও তার ব‌্যতিক্রম হচ্ছে না। নতুন করে পাঁচ বছরের জন‌্য দল নেওয়া পাঁচ প্রতিষ্ঠানকে নিয়েও বিপাকে আয়োজকরা। নতুন করে দল পেতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১০ কোটি টাকার ব‌্যাংক গ‌্যারান্টি দেওয়ার কথা ছিল। দ্বিতীয় দফায় সময় বাড়ানোর পর গতকাল ছিল ব‌্যাংক গ‌্যারান্টি জমা দেওয়ার শেষ দিন। অথচ কেউই এখন পর্যন্ত ব‌্যাংক গ‌্যারান্টি দেয়নি।

যদিও আরেক সূত্রের দাবি, দুটি দল আংশিক ব‌্যাংক গ‌্যারান্টি দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে সাড়া না পাওয়াতে নিলামের সময় বাড়িয়েছে বিসিবি। তবে নিলামের আগে প্রস্তুতি নিয়ে ভালো খবর না পাওয়ায় বিপিএল আয়োজনের ইচ্ছা হারিয়ে ফেলতে শুরু করেছে বিসিবি। শেষ পর্যন্ত যদি বিপিএল হয়-ও তাহলে বিসিবি একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে পারে।