আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অজয়ের ‘রেইড ৩’ নিয়ে যা জানা গেল

Tania Jaha20-11-2025 05:14:45 PMদেখেছেন 108 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অজয়ের ‘রেইড ৩’ নিয়ে যা জানা গেল

২৪ ঘণ্টা অনলঅইন : বক্স অফিসে অজয় দেবগনের ‘রেইড’ ফ্র্যাঞ্চাইজি মানেই যেন বাড়তি উত্তেজনা। ২০১৮ সালে মুক্তি পাওয়া প্রথম ছবির পর, চলতি বছরে মুক্তি পাওয়া এর দ্বিতীয় কিস্তিও বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে। সুপারহিট তকমা পাওয়া এই ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য এবার এলো আরও এক সুখবর। ২০২৬ সালের শেষের দিকেই পর্দায় আসছে ‘রেইড ৩’। বলিউড হাঙ্গামা ও পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, ফ্র্যাঞ্চাইজির আগের দুই ছবির মতো তৃতীয় পর্বটিও পরিচালনার দায়িত্বে থাকছেন রাজকুমার গুপ্তা। যদিও ছবিটির বিষয়বস্তু নিয়ে এখনই খুব বেশি কিছু প্রকাশ করতে চাইছেন না নির্মাতারা, তবে ধারণা করা হচ্ছে এবারের কিস্তিতে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো চমক।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘রেইড ৩’-এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু হতে পারে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে। বর্তমানে ছবিটির স্ক্রিপ্ট বা চিত্রনাট্য নিয়ে জোর কদমে কাজ চলছে। গত কয়েক সপ্তাহ ধরেই সিনেমার ক্রিয়েটিভ টিম গল্পের বুনন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।  পরিচালক রাজকুমার গুপ্তা চাইছেন, আগের পর্বগুলোর মতো এবারও গল্পের সত্যতা ও বাস্তবসম্মত ভাব বজায় রাখতে। এবারের গল্পটি হবে আরও জটিল এবং নাটকীয়। যেখানে নতুন কোনো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাবে অজয় দেবগনকে। পর্দায় তিনি বরাবরের মতোই সৎ ও সাহসী আয়কর অফিসার ‘অময় পট্টনায়েক’-এর চরিত্রে হাজির হবেন। পরপর দুটি সিনেমার বিশাল সাফল্যের পর, তৃতীয় কিস্তিটি যে বক্স অফিসে নতুন কোনো রেকর্ড গড়তে যাচ্ছে তা নিয়ে এখনই আশাবাদী অজয় ভক্ত ও চলচ্চিত্র বিশ্লেষকরা। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।