আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘দিদি নম্বর ওয়ানের’ মঞ্চ মাতাবেন রুক্মিণী

Tania Jaha20-11-2025 05:11:12 PMদেখেছেন 116 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘দিদি নম্বর ওয়ানের’ মঞ্চ মাতাবেন রুক্মিণী

২৪ ঘণ্টা অনলাইন : আগামী ২৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত নতুন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। তবে প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসার আগেই ছোট পর্দায় হাজির হচ্ছেন নায়িকা রুক্মিণী।  সিনেমার প্রচারণার অংশ হিসেবে তিনি আসছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে।সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শো-তে রুক্মিণীর উপস্থিতি মানেই বাড়তি বিনোদন।  ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী রোববার জি বাংলায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। নাচে-গানে ও আড্ডায় জমজমাট এই পর্বে রুক্মিণীর সঙ্গে আরও অংশ নিচ্ছেন স্নেহা দাস, অনিন্দিতা রায়চৌধুরী, ঋতব্রতা দে এবং সংঘমিত্রা তালুকদারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা।

ইতোমধ্যেই শো-এর একটি প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বেশ মজার এক দৃশ্য। রুক্মিণীর আবদারে কানে হেডফোন লাগিয়ে খেলার দ্বিতীয় রাউন্ডে অংশ নিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ইন্ডাস্ট্রির একজন সিনিয়র অভিনেত্রী হওয়া সত্ত্বেও রচনার এমন অমায়িক ও খেলাধুলার মানসিকতা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে। উল্লেখ্য, গত ১২ নভেম্বর ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির ট্রেলার মুক্তি পায়। ট্রেলার দেখে শুরুতে অনেকেই অমিতাভ বচ্চনের ‘পিকু’ সিনেমার ছায়া অনুভব করলেও, গল্পের বাঁক বলছে ভিন্ন কথা।  বাবার পরিচয়ের বাইরে একজন মানুষের যে নিজস্ব সত্তা থাকে, সেই গল্পই ফুটে উঠবে এই ছবিতে। সিনেমাটি মুক্তির ঠিক আগ মুহূর্তে রুক্মিণীর এই ছোট পর্দার উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।