আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

Tania Jaha20-11-2025 04:39:20 PMদেখেছেন 107 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

২৪ ঘণ্টা অনলাইন : এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ‘এ’ দল সেমিফাইনালে উঠেছে। প্রথম দুই ম্যাচে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় থাকায় সেরা চারে আগেই এক পা আগে দিয়ে রেখেছিল আকবর আলির দল। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল (বুধবার) শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ। কাতারের দোহা ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করেছিল শ্রীলঙ্কা ‘এ’ দল। লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত নির্ধারিত ৬ উইকেটে ১৫৩ রানের বেশি তুলতে পারেনি টাইগাররা। সর্বোচ্চ ২৭ রান আসে হাবিবুর রহমান সোহানের ব্যাটে। ৬ রানে হারলেও এ গ্রুপের শীর্ষে বাংলাদেশ ‘এ’ দল।

লঙ্কানরা গতকাল জিতলেও, এর আগে আফগানিস্তান ‘এ’ দলের কাছে হেরেছিল। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ৩ ম্যাচ শেষে সমান ২ জয়ে ৪ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রানরেটে পিছিয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে আফগান ‘এ’ দল। শ্রীলঙ্কার অবস্থান বাংলাদেশের পর দুই নম্বরে। অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ এবং ভারত ‘এ’ দল। ৩ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপসেরা পাকিস্তান। আর দুইয়ে থাকা ভারতের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) লড়বে বাংলাদেশ। একইদিন দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিপক্ষে।