আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

শাকিব খানের ঢাকার নতুন চমক শোয়েব আখতার

Tania Jaha20-11-2025 04:36:08 PMদেখেছেন 110 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শাকিব খানের ঢাকার নতুন চমক শোয়েব আখতার

২৪ ঘণ্টা অনলাইন: আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে পাকিস্তানের কিংবদন্তী শোয়েব আখতারকে। নিজেদের ফেসবুক পেইজে এক বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। সর্বশেষ আসরে ঢাকার মেন্টর হিসেবে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি অফ স্পিনার সাঈদ আজমল। এবার নতুন মৌসুমে মেন্টর হিসেবে আরেক পাকিস্তানি তারকা শোয়েব আখতারকে আনছে ঢাকা। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ হিসেবে খ্যাত শোয়েব আখতার খেলা ছাড়ার পর মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বেশ পরিচিত। খেলার নানা ধরনের বিশ্লেষণে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে শোয়েবকে। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলেও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছেন শোয়েব আখতার।

এদিকে, নিলামের আগেই তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খানের মত তারকা ক্রিকেটারদের দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। সর্বশেষ বিপিএলের যে দুটি দল এবার টিকে গেছে, তার একটি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। গেল আসরে প্রথমবারের মতো বিপিএলে নাম লিখিয়ে মাঠের বাইরে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল। বিশেষ করে, গ্যালারিতে শাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল। যদিও মাঠের পারফরম্যান্সে তেমন ছাপ দেখা যায়নি। তবে এবার তাসকিন-সাইফদের মতো তারকাকে দলে ভিড়িয়ে চমক দিলো তারা। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। তার আগে চলতি মাসের ৩০ তারিখ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।