আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জেগে উঠল আগ্নেয়গিরি

Tania Jaha20-11-2025 04:23:04 PMদেখেছেন 98 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইন্দোনেশিয়ায় জেগে উঠল আগ্নেয়গিরি

২৪ ঘণ্টা অনলাইন : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় জেগে উঠেছে একটি আগ্নেয়গিরি। বুধবার (১৯ নভেম্বর) এটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। আগ্নেয়গিরি ছাই আকাশের বড় একটি অংশ ছেয়ে ফেলেছে। এমন পরিস্থিতিতে সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। পূর্ব জাভার সেমরু নামের পাহাড়ের ওপরের আগ্নেয়গিরিটি রাজধানী বালি থেকে ৩১০ কিলোমিটার দূরে অবস্থিত। বুধবার দুপুরে সেখানে অগ্ন্যুৎপাত শুরু হয়। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ এক বিবৃতিতে বলেছেন, “মাউন্ট সেমরুর আগ্নেয়গিরির চূড়ার ৮ কিলোমিটার এলাকার মধ্যে সাধারণ মানুষকে যে কোনো ধরনের কাজ করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। সেখান থেকে যে কোনা সময় পাথর ছিটকে আসতে পারে। যা দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার শঙ্কা রয়েছে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগ্নেয়গিরির ছাই আকাশের ১৩ কিলোমিটার ওপর পর্যন্ত উঠেছে। তবে সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সক্রিয় আগ্নেয়গিরির পাশের দুটি গ্রামের প্রায় ৩০০ বাসিন্দাকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত ওই অঞ্চলটি খালি রাখা হচ্ছে।আগ্নেয়গিরি কাছে ভূমিকম্পের উচ্চ ঝুঁকি বিরাজমান আছে বলে জানিয়েছে ভূতাত্ত্বিক সংস্থা। ২০২১ সালে সেমরু আগ্নেয়গিরিতে আরেকবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল। ওই সময় সেখানে ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। ক্ষতিগ্রস্ত হয়েছিল ৫ হাজারের বেশি বাড়ি। এতে প্রায় ১০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছিল। দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে প্রায় ১৫০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ইন্দোনেশিয়া ‘রিং অব ফায়ার’-এর কাছে অবস্থিত। যেখানে মহাদেশীয় প্লেটগুলোর সংঘর্ষের কারণে আগ্নেয়গিরি সক্রিয় ও প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়।

সূত্র: এএফপি

ইন্দোনেশিয়ায় জেগে উঠল আগ্নেয়গিরি | ২৪ঘণ্টা