আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

পৃথিবীতে প্রাণের প্রাচীনতম নিদর্শন আবিষ্কার!

admin19-11-2025 11:44:20 PMদেখেছেন 114 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পৃথিবীতে প্রাণের প্রাচীনতম নিদর্শন আবিষ্কার!

২৪ঘণ্টা  অনলাইন : দক্ষিণ আফ্রিকায় প্রায় ৩৩০ কোটি বছরের একটি পাথর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। আধুনিক পদ্ধতিতে তার মধ্যে প্রাণের চিহ্ন আবিষ্কার করেছেন তারা। সে সময়ে পৃথিবীর বয়স ছিল, আজ যা, তার এক-চতুর্থাংশ। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, সেই অণুজীব সালোকসংশ্লেষের মাধ্যমে অক্সিজেন তৈরি করত। অর্থাৎ সূর্যরশ্মি থেকে শক্তি তৈরি করত। অণুজীবের ফেলে যাওয়া অণু পরীক্ষা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা। তারা ২৩০ থেকে ২৫০ কোটি বছর আগে জীবের সালোকসংশ্লেষের মাধ্যমে শক্তি উৎপাদনের প্রমাণ পেয়েছেন। তার আগে তাদের ধারণা ছিল, সালোকসংশ্লেষকারী জীব পৃথিবীতে এসেছে অন্তত আরও ৮০ কোটি বছর পরে।

আমেরিকার কার্নেজি ইনস্টিটিউশনের গবেষক রবার্ট হ্যাজেন জানিয়েছেন, প্রাচীন জীবের শুধু জীবাশ্ম ছেড়ে যায়নি। রাসায়নিক ‘প্রতিধ্বনি’ও রেখে গিয়েছে। আধুনিক পদ্ধতিতে এই প্রথম বার সেই ‘প্রতিধ্বনি’ পরীক্ষা করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা মনে করেন, পৃথিবীরে প্রথম প্রাণের উদ্ভব হয়েছিল অণুজীব হিসাবে। কোটি কোটি বছর ধরে তার পরিবর্তন হয়েছে। ওই অণুজীবেরা কোনও চিহ্ন রেখে যায়নি, তা বলা ঠিক নয়। অগণিত অণুজীব পাথরের স্তরে নিজেদের চিহ্ন রেখে গিয়েছে। জীবাশ্ম রূপে তা সঞ্চিত রয়েছে বহু বছর। এ বার সে রকমই এক কোটি কোটি বছরের পুরনো কার্বনের জীবাশ্মের সন্ধান পেলেন বিজ্ঞানীরা।

আধুনিক এবং অতিপ্রাচীন জীব বা জীবাশ্মের ৪০৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। সেগুলির কোনওটির বয়স ৩৫০ কোটি বছর। কোনওটির বয়স ৫ কোটি বছর। তার পরেই তাঁরা একপ্রকার নিশ্চিত হয়েছেন, যে ৩৩৩ কোটি বছর আগেই পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছিল। সময়কাল তার আগেও হতে পারে বলে মনে করেন তাঁরা।