আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ডার্ক থ্রিলার নিয়ে ফিরছেন মাধুরী দীক্ষিত

admin19-11-2025 11:18:38 PMদেখেছেন 113 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ডার্ক থ্রিলার নিয়ে ফিরছেন মাধুরী দীক্ষিত

২৪ঘণ্টা  অনলাইন : অরিজিনাল সিরিজ ‘মিসেস দেশপান্ডে’–র মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন মাধুরী দিক্ষিত। বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিরিজটির টিজার শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী। যেখানে দেখা মিলেছে এমন এক টুইস্টের, ‘যা কেউ কল্পনাও করেনি’।

নতুন রূপে মাধুরী 

মাধুরী তাঁর সোশ্যাল মিডিয়ায় ২০ সেকেন্ডের টিজারটি পোস্ট করেন। প্রথমে দেখা যায়, তিনি ধীরে ধীরে গয়না ও মেকআপ খুলছেন। ঠিক তখনই দৃশ্যটি কাট হয়ে গিয়ে দেখা যায় সম্পূর্ণ অন্য এক রূপ—কারাগারের পোশাকে, মুখে রহস্যময় চাহনি ও হালকা হাসি। 

টিজার জানিয়ে দেয়, এই সিরিজে তাঁকে দেখা যাবে এক ভয়ংকর সিরিয়াল কিলারের চরিত্রে—মাধুরীর ক্যারিয়ারের অন্যতম অন্ধকারাচ্ছন্ন ভূমিকায়।

এর আগে একইদিন সকালে মাধুরী ইনস্টাগ্রামে রহস্যময় এক পোস্ট দেন, যেখানে তাঁর জনপ্রিয় গানগুলোর কথাগুলো নতুনভাবে সাজানো ছিল—‘এক দো তিন চার পাঁচ ছয় সাত আট’, ‘ভোলি সি সুরত, আখো মে মাস্তি’—এসবই ছিল ‘কামিং সুন’ ক্যাপশনের সঙ্গে।এতে ভক্তদের মধ্যে তৈরি হয় প্রবল আগ্রহ।

আইফা অ্যাওয়ার্ডসে হাজির হয়ে সিরিজটি নিয়ে মাধুরী বলেছিলেন, ‘ইচ্ছে করে কিছু আলাদা করার চেষ্টা ছিল না। চরিত্রটি আমার কাছে আসে, আর আমি ভেবেছিলাম—এটা এমন কিছু যা করতে চাই, কারণ এটি আমার এক ভিন্ন দিককে স্পর্শ করে। আমি ভীষণভাবে মুখিয়ে আছি।’

নাগেশ কুকুনুর পরিচালিত ‘মিসেস দেশপান্ডে’ নির্মিত হয়েছে ফরাসি থ্রিলার ‘লা মান্তে’–র অফিশিয়াল রিমেক হিসেবে। 
মূল গল্পে দেখা যায়, এক কুখ্যাত নারী সিরিয়াল কিলার তার অনুকরণকারী খুনিকে ধরতে সাহায্য করার শর্ত হিসেবে দাবি করে—সে শুধু তার বিচ্ছিন্ন ছেলের সঙ্গেই কাজ করবে। এই অস্বস্তিকর সহযোগিতাই তৈরি করে টানটান নাটকীয়তা।তবে সিরিজটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, মাধুরী দীক্ষিতকে সর্বশেষ দেখা গেছে গেল বছর, ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমাতে। এছাড়া চলতি মাসে মাধুরী দীক্ষিতকে কানাডায় একটি কনসার্টে অংশ নিতে দেখা গেছে, যেখানে তিনি তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন।