আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ছবিতে বিশ্বকাপ

স্বাতন্ত্র্য ও অনুকরণ : ইসলামের নির্দেশনা ও মূল্যবোধ

admin19-11-2025 10:51:44 PMদেখেছেন 163 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
স্বাতন্ত্র্য ও অনুকরণ : ইসলামের নির্দেশনা ও মূল্যবোধ

২৪ঘণ্টা  অনলাইন : নিজেকে অন্য মানুষে রূপান্তরিত করবেন না, অন্যের অনুকরণ করবেন না। নিজেদের ভাষা, চলাফেরা, আচরণ, স্বভাব ও চরিত্রকে ভুলে যাওয়ার ভান করবেন না। কেননা তা কৃত্রিমতা, অশান্তি ও নিজের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের বিনাশ ঘটে। আদম (আ.) থেকে সর্বশেষ মানব শিশু পর্যন্ত কোনো দুটি মানুষই দেখতে হুবহু এক রকম নয়। তাহলে কেন তাদের স্বভাব ও রুচি একই রকম হবে?

আল্লাহ আপনাকে অনন্য বৈশিষ্ট্য দান করেছেন। অতীতে কেউই আপনার মতো ছিল না এবং ভবিষ্যতেও কেউই আপনার মতো হবে না। অন্য সবার থেকে আপনি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সুতরাং অন্যকে অনুকরণ ও নকল করার মানসিকতা নিজের ওপর জোর করে চাপিয়ে দেবেন না।

নিজের স্বভাব ও প্রবণতা অনুসারেই সামনে এগিয়ে চলুন। হ্যাঁ আপনার স্বভাব-চরিত্র যদি ইসলামের দৃষ্টিতে উত্তীর্ণ ও গ্রহণযোগ্য হয়, তবেই আপনি নিজের বৈশিষ্ট্য ও স্বভাবে অটল থাকবেন; নতুবা ইসলামের নির্দেশনা হলো সৎ ও নেককার মানুষের অনুকরণ ও অনুসরণ করা।

অন্যের অনুকরণ ও অনুসরণের ক্ষেত্রে আরেকটি সতর্কতার দিক হলো অমুসলিমদের রীতি-নীতি অনুসরণ করা এবং পাপিষ্ঠ মানুষের পথ ধরে হাঁটা। ইসলামের দৃষ্টিতে এটা অগ্রহণযোগ্য।

আল্লাহ মুসলিম জাতিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যে মণ্ডিত করেছেন। ইরশাদ হয়েছে, ‘প্রতিটি দলের লোকই নিজ নিজ পান-স্থান চিনে নিয়েছিল।’ (সুরা : বাকারাহ, আয়াত : ৬০)

অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘প্রত্যেকেরই একটি দিক আছে, সেদিকে সে মুখ করে। অতএব, তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৪৮) অনেকে নিজের অবয়ব ও শারীরিক অবকাঠামো নিয়ে হীনম্মন্যতায় ভোগেন।

আপনাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে সেভাবেই থাকুন এবং আপনার কণ্ঠস্বর ও ভাষায় পরিবর্তন আনবেন না। আপনার চোখ, নাক, ভ্রু ও চুল যেভাবে আছে তাই সুন্দর; বরং আপনি কোরআন ও হাদিস অনুসারে নিজের ব্যক্তিত্ব বিকাশে মনোযোগী হন। কেননা ব্যক্তিত্বের সৌন্দর্যই মানুষের প্রকৃত সৌন্দর্য।

অন্যের অনুকরণ করে ও নিজের স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য হারিয়ে ফেলবেন না। আপনার রুচি ও পছন্দ একান্ত আপনারই। আপনাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, সেভাবেই আপনি চমৎকার। নবী করিম (সা.) বলেছেন, আর তোমাদের কেউ যেন অন্যের অনুকরণকারী না হয়।

চরিত্র, ধর্ম ও গুণের বিচারে মানবজাতি গাছপালার মতো : টক-মিষ্টি, লম্বা-খাটো ইত্যাদি। গাছপালা যেমন কোনোটি লম্বা হয় আবার কোনোটি খাটো হয়, মানুষও কেউ লম্বা হয়, কেউ খাটো হয়। গাছের ফল-পাতা, ছাল-বাকল বা শিকড় যেমন কোনোটি মিষ্টি আবার কোনোটি টক, মানুষও কেউ মিষ্টি পছন্দ করে আবার কেউ টক পছন্দ করে। সুতরাং আপনি খাটো, তাই লম্বা হওয়ার চেষ্টা করা অস্বাভাবিক ও কষ্টকর। অনুরূপভাবে আপনি মিষ্টি খেতে ভালোবাসেন, কিন্তু অন্যের অনুকরণে টক খেতে অভ্যস্ত হতে চাওয়া অস্বাভাবিক এবং আপনার জন্য কষ্টদায়ক।

আপনার সৌন্দর্য ও ব্যঞ্জনা আপনার স্বাভাবিক অবস্থা বজায় রাখছে। সুতরাং অন্যের অনুকরণ করে অন্যের মতো হতে চেয়ে এগুলোর বিকৃতি সাধন করে ক্ষতিগ্রস্ত হবেন না। আমাদের বিভিন্ন বর্ণ, ভাষা, মেধা ও যোগ্যতা আমাদের শক্তিমান মহান স্রষ্টারই নিদর্শন; তাই এগুলোকে অস্বীকার করবেন না। ড. ওয়ায়েজ আল কারনির লা তাহজানের ছায়া অবলম্বনে