আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অভিনেত্রী সালি কর্কল্যান্ড মারা গেছেন

admin12-11-2025 11:32:12 PMদেখেছেন 123 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অভিনেত্রী সালি কর্কল্যান্ড মারা গেছেন

২৪ঘণ্টা  অনলাইন : হলিউড অভিনেত্রী সালি কর্কল্যান্ড মারা গেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি এ খবর প্রকাশ করে।

সালির মুখপাত্র মাইকেল গ্রিন ভ্যারাইটি-কে জানান, কর্কল্যান্ড গতকাল ভোরে ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে মারা গেছেন। গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে পাঁজর ও পায়ে আঘাত পান। গত সপ্তাহে তাকে হসপিস কেয়ারে নেওয়া হয়। এর আগেও হাড়ের সমস্যায় ভুগেছেন সালি; পরবর্তীতে রক্তপ্রবাহেও তা ছড়িয়ে পড়ে, পাশাপাশি তার ডিমেনশিয়া ধরা পড়েছিল। 

গোল্ডেন গ্লোব পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সালি কর্কল্যান্ড নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। লি স্ট্রাসবার্গের সঙ্গে অভিনয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। অফ-ব্রডওয়ে প্রোডাকশনস ও অ্যাভান্ট-গার্ড থিয়েটার দিয়ে ক্যারিয়ার শুরু করেন কর্কল্যান্ড। পরে অ্যান্ডি ওয়ারহলের ফ্যাক্টরিতে যোগ দেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দ্য ১৩ মোস্ট বিউটিফুল উইমেন’। অ্যান্ডি ওয়ারহল নির্মিত এ সিনেমা ১৯৬৪ সালে মুক্তি পায়। এরপর ‘ব্লু’ এবং ‘কামিং অ্যাপার্ট’ সিনেমায় অভিনয় করেন।  

সত্তর দশকে ‘কোজাক’, ‘বারেটা’, ‘থ্রিস কোম্পানি’ সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেন কর্কল্যান্ড। তাছাড়া ‘দ্য ওয়ে উই ওয়ার’, ‘সিন্ড্রেলা লিবার্টি’, দ্য সিটিং’, ‘আ স্টার ইজ বর্ন’ এর মতো বিখ্যাত চলচ্চিত্রে ছোট চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে।  

১৯৮৪ সালে ‘ফেইটল গেমস’ সিনেমায় প্রথম প্রধান চরিত্র অভিনয় করে কর্কল্যান্ড। ১৯৮৭ সালে ‘আনা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ সিনেমার জন্য অস্কারে মনোনয়ন পান এই অভিনেত্রী। এরপর ‘জেএফকে’, ‘ব্রুস অলমাইটি’, ‘হোপ ফর দ্য হলিডেস’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন এই তারকা।