আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

Tania Jaha12-11-2025 06:16:18 PMদেখেছেন 115 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

২৪ ঘন্টা অনলাইন : টলিপাড়ার অন্যতম আবেদনময়ী নায়িকা মিমি চক্রবর্তী। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এই মুহূর্তে তিনি পুরোপুরিভাবে ক্যারিয়ারে মনোযোগী। মিমি বারবারই জানিয়েছেন, আপাতত বিয়ে বা জীবনসঙ্গী নিয়ে তিনি ভাবছেন না। তবে, জীবনসঙ্গী ছাড়াই মিমির জীবন চললেও, একজনকে ছাড়া নাকি তার এক মুহূর্তও চলে না। তিনি তার সহকারী বুল্টি। অভিনেত্রী নিজেই বুল্টিকে তার জীবনের অপরিহার্য অংশ বলে দাবি করেছেন। বুল্টি যেন মিমির ছায়াসঙ্গী। মিমির অনুপস্থিতিতে তার প্রিয় পোষ্যদের আগলে রাখা ও তাদের দেখভাল করা থেকে শুরু করে মিমির পছন্দের রান্না, এমনকি কঠোর ডায়েটের দেখভালও করেন বুল্টি। 

গত মঙ্গলবার ছিল মিমির সেই আস্থাভাজন সহকারী বুল্টির জন্মদিন। এই বিশেষ দিনে বুল্টিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন নায়িকা।  বুল্টির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে মিমি লেখেন, ‘ভাগ্যিস তুই ছিলিস, আমার মনে হয়, তোকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারব না। খাবার থেকে ঘুম, ট্রাভেল থেকে শুট, পার্টি থেকে বন্ধু আমার জীবনে সবটা গোছানো শুধু তোর জন্য। লাভ ইউ, শুভ জন্মদিন বুল্টি।’ মধ্যরাতে কেক কেটে বুল্টির জন্মদিন সেলিব্রেট করেছেন মিমি। সেই ছবিও উঠে এসেছে মিমির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। জন্মদিনের সেই বিশেষ মুহূর্তের ঝলক বুল্টি নিজেও তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন।