আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

শেষ বিকেলে স্পিনারদের দাপটে স্বস্তি ফিরল টাইগার শিবিরে

Tania Jaha11-11-2025 06:01:26 PMদেখেছেন 115 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শেষ বিকেলে স্পিনারদের দাপটে স্বস্তি ফিরল টাইগার শিবিরে

২৪ ঘণ্টা অনলাইন : দিনের প্রথম ওভারেই উইকেট নিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিল বাংলাদেশ। এমন শুরুর পর প্রথম সেশনে আর কোনো উইকেট তুলতে পারেনি টাইগাররা। পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেলের জোড়া ফিফটিতে বড় রানের ভিত পায় আইরিশরা। তবে শেষ বিকেলে দারুণ বোলিং করেছেন স্পিনাররা। হাসান মুরাদ-মেহেদি মিরাজের দুর্দান্ত বোলিংয়ে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। সিলেট টেস্টে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করেছে আয়ারল্যান্ড। ৫৬ বলে ২১ রান করে অপরাজিত আছেন বেন মেকার্থি। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মেহেদি মিরাজ।

নতুন বল হাতে নিয়েই দলকে ব্রেকথ্রু এনে দেন হাসান মাহমুদ। চতুর্থ বলেই অ্যান্ডি বার্লবির্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার। ৪ বল খেলে ডাক খেয়েছেন এই ওপেনার। তাতে রানের খাতা খুলার আগেই উইকেট হারায় আয়ারল্যান্ড। প্রথম সেশনের বাকিটা সময় আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে স্টার্লিং ও কারমাইকেল মিলে যোগ করেন ৯৬ রান। বড় হতে যাওয়া এই জুটি ভেঙেছেন নাহিদ রানা। ৬০ রান করা স্টার্লিংকে সাদমান ইসলামের ক্যাচ বানিয়েছেন রানা। ফিফটি পেয়েছেন কারমাইকেলও। ১২৯ বলে করেছেন ৫৯ রান। মিডল অর্ডারে কুর্টিস ক্যাম্পার-লরকান টাকাররাও দারুণ ব্যাটিং করেছেন। দুজনেই ফিফটির পথে ছিলেন কিন্তু মাইলফলক ছুঁতে পারেননি। ক্যাম্পার করেছেন ৪৪ রান, টাকারের ব্যাট থেকে এসেছে ৪১ রান। সময় বাড়ার সঙ্গে সঙ্গে স্পিনাররাও বাড়তি সুবিধা পেয়েছেন। শেষ সেশনে এসে আইরিশদের চেপে ধরেন মিরাজ-মুরাদরা। তাতে এক সেশনেই ৪ উইকেট তুলে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ।