আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

সন্ধ্যার পর ল্যাবএইডের সামনে বাসে আগুন

dibbo10-11-2025 10:08:39 PMদেখেছেন 113 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সন্ধ্যার পর ল্যাবএইডের সামনে বাসে আগুন

কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর সম্পূর্ণ লকডাউন কর্মসূচির দুদিন আগেই আতঙ্ক ছড়িয়েছে ঢাকায়। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হলেও দুর্বৃত্তদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল, নাকি পার্কিং অবস্থায় ছিল তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে বাসটি শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে।

অন্যদিকে, বাড্ডা থানাধীন রাজধানীর বাঁশতলা এলাকায় ভিক্টর পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার ভোরে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুনের উৎপত্তি সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি তারা।

অন্যদিকে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা থানাধীন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বউদ্যোগে আগুন নিভিয়ে ফেলে বাস কর্তৃপক্ষ।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে এসব ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে নানা ধরনের প্রোপাগান্ডা ও হুমকি-ধামকি দিচ্ছে। সবাই সেটা দেখছেন। এরই অংশ হিসেবে ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতামূলক কার্যক্রমের চেষ্টা চলছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে নগরবাসীর নিরাপত্তায় কাজ করছি।