আলোচিত❯
গবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্প
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

মহাশক্তিশালী হ্যারিকেন মেলিসার আঘাতে লন্ডভন্ড হওয়ার শঙ্কায় জ্যামাইকা

Tania Jaha28-10-2025 06:06:54 PMদেখেছেন 98 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মহাশক্তিশালী হ্যারিকেন মেলিসার আঘাতে লন্ডভন্ড হওয়ার শঙ্কায় জ্যামাইকা

২৪ ঘন্টা অনলাইন : প্রবল শক্তি নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জ্যামাইকায় আঘাত হানতে যাচ্ছে ক্যাটাগরি-৫ হ্যারিকেন মেলিসা। এটি আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দ্বীপ রাষ্ট্রটিতে আঘাত হানতে পারে। জ্যামাইকা প্রায়ই হ্যারিকেনের মুখে পড়লেও সরাসরি এটির স্থলে শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হানা খুবই বিরল। আজ এমন এক বিরল প্রাকৃতিক বিপর্যয় ঘটতে যাচ্ছে সেখানে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সতর্কতা দিয়ে জানিয়েছে, হ্যারিকেন মেলিসার আঘাতে লণ্ডভণ্ড হতে পারে জ্যামাইকা। সেখানে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সংস্থাটির ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ ক্লেয়ার ফোনটান বলেছেন, তারা আশঙ্কা করছেন ঝড়টি ঘণ্টায় ৩০০ কিলোমিটার শক্তি নিয়ে আঘাত হানবে। এছাড়া আকস্মিক বন্যা এবং ভূমিধস দেখা দিতে পারে। ফোনটান বলেছেন, “জ্যামাইকার জন্য এটি হবে শতাব্দির সবচেয়ে ভয়াবহ হ্যারিকেন।”

এই নারী ঘুর্ণিঝড় বিশেষজ্ঞ আরও বলেছেন, তারা হ্যারিকেনের প্রভাবে জ্যামাইকায় ১৩ ফুট জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। এছাড়া একদিনে ৭০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যা একটি পুরো মৌসুমের বৃষ্টিপাতের সমান। এমন অস্বাভাবিক বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটতে পারে। হ্যারিকেন মেলিসা সাগরে মাত্র ৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় উপকূলের দিকে এগিয়ে আসছিল। আজ সকালে এটির গতি মাত্র ৭ কিলোমিটার হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এমন ধীরগতির হ্যারিকেন সাধারণত ভয়াবহ ও বিপজ্জনক হয়ে থাকে। কারণ এতে করে ঝড়টি শক্তি সঞ্চার ও ব্যাপক বৃষ্টিপাত ঘটিয়ে থাকে।

সূত্র: আলজাজিরা

মহাশক্তিশালী হ্যারিকেন মেলিসার আঘাতে লন্ডভন্ড হওয়ার শঙ্কায় জ্যামাইকা | ২৪ঘণ্টা