আলোচিত❯
লোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

নতুন পরিচয়ে সৃজিত মুখার্জি

Tania Jaha28-10-2025 05:40:49 PMদেখেছেন 131 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নতুন পরিচয়ে সৃজিত মুখার্জি

২৪ ঘণ্টা অনলঅইন : বাংলা ও বলিউড অঙ্গনে সফলভাবে কাজ করার পর এবার আন্তর্জাতিক মহলে পা রাখতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। তিনি এবার লন্ডন থেকে ঘোষণা দিলেন, একইসঙ্গে ইংরেজি ছবির পরিচালক এবং সহ-প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। প্রথম ইংরেজি ছবিটি তিনি নির্মাণ করতে চলেছেন পৃথিবী বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের সৃষ্টিকর্তা স্যার আর্থার কোনান ডয়েলকে নিয়ে। সৃজিত মানেই যেখানে রহস্যের ঘনঘটা, সেখানে তার প্রথম ইংরেজি ছবির বিষয়বস্তু হিসেবে কোনান ডয়েলকে বেছে নেওয়া যেন সেই রহস্যেরই প্রতিচ্ছবি। ছবির নাম রেখেছেন ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ যা শার্লক হোমসের একটি আইকনিক সংলাপের ইঙ্গিত বহন করে।

যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে সৃজিতের 'ম্যাচকাট' এবং শাহনাব আলমের 'ইনভিজিবল থ্রেড' প্রযোজনা সংস্থা। এই বিষয়ে সৃজিত জানান, শার্লক হোমসের কাছে তাকে যিনি পৌঁছে দিয়েছেন, সেই মহান সাহিত্যিককে নিয়ে গল্প বলার তাগিদ থেকেই তিনি এই ছবিটি নির্মাণ করছেন। নতুন এই ছবিতে আর্থার কোনান ডয়েলকে তার নিজের তৈরি করা রহস্যের জগতে নিজেই পর্দা উন্মোচন করতে দেখা যাবে। গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্ট-এর হত্যা এবং সেই খুনের মিথ্যা অভিযোগে অস্কার স্লেটারের গ্রেফতার হওয়ার ঘটনা দিয়ে। এরপরের রহস্য কী? সেই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক। বাকি সব চমক তিনি বড় পর্দার জন্যই তুলে রেখেছেন।

প্রসঙ্গত, এর আগে সৃজিত শার্লক হোমসকে নিয়ে জাতীয় স্তরের এক ওয়েব প্ল্যাটফর্মে 'শেখর হোমস' নামের একটি কাজ করেছিলেন, যা বিবিসি প্রযোজিত হিন্দি সিরিজ ছিল। সেখানে অভিনেতা কে কে মেনন এবং রণবীর শোরে অভিনয় করলেও পরে সৃজিত সরে যাওয়ায় সিরিজের শেষ ভাগ পরিচালনা করেন রোহন সিপ্পি। সৃজিতের এই আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে দারুণ আশাবাদী সহ-প্রযোজক শাহনাব আলম। তিনি বলেন, ‘সৃজিতের কাজের সঙ্গে তার পরিচয় আছে এবং তার প্রত্যাশা, এই ছবিটিও আন্তর্জাতিক মানের একটি কাজ হবে।’ তবে সবচেয়ে বড় কৌতূহল ইংরেজি এই ছবিতে গোয়েন্দা এবং তার সাহিত্যিক সহকারীর ভূমিকায় কারা অভিনয় করছেন? এই বিষয়েও পরিচালক-প্রযোজক এখন মুখে কুলুপ এঁটেছেন। সৃজিতের নীতি, সব কিছুই 'ক্রমশ প্রকাশ্য'।