আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি: ১৬০ যাত্রী নিয়ে চেন্নাই ফিরল দুবাইগামী বিমান

Tania Jaha28-10-2025 04:34:27 PMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি: ১৬০ যাত্রী নিয়ে চেন্নাই ফিরল দুবাইগামী বিমান

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পর মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফিরে আসতে বাধ্য হয়েছে। গতকাল রাজ্যের রাজধানী চেন্নাইয়ের বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা। ভারতীয় বিমান পরিষেবা সংস্থা স্পাইসজেটের সেই উড়োজাহাজটিতে ১৬০ জন যাত্রী ছিলেন। এক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম শহর মাদুরাই থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। উড্ডয়নের কিছু সময় পর বিমানচলক উড়োজাহাজটিতে সমস্যা লক্ষ্য করেন। ত্রুটি নজরে আসামাত্র তিনি বিমানটি ফেরানোর সিদ্ধান্ত নেন। চেন্নাই বিমানবন্দর অপেক্ষাকৃত কাছাকাছি হওয়ায় সেখানেই অবতরণের সিদ্ধান্ত নেন তিনি।

যাত্রী এবং ক্রুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীরা সবাই নেমে যাওয়ার পর প্রকৌশলীরা বিমানটি পরীক্ষা করা শুরু করেন। প্রসঙ্গত, গত ১২ জুন গুজরাটের রাজধানী আহমেদাদে উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ড পর আছড়ে পড়ে ভারতের ফ্ল্যাগশিপ বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী সেই বিমানটিতে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন, তাদের মধ্যে একজন যাত্রী ব্যাতীত সবাই নিহত হন। ভয়াবহ সেই দুর্ঘটনার পর থেকে গত কয়েক মাসে ভারতের বিভিন্ন বিমান পরিষেবার সংস্থার বিমানে নানা ত্রুটি ধরা পড়ছে। পাঁচ দিন আগে কলকাতা থেকে জম্মু-কাশ্মিরের রাজধানী শহর শ্রীনগরগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানকে জরুরি অবতরণ করাতে হয় বেনারসের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানটির অবতরণের কারণ—সেটির জ্বালানি ট্যাংকে লিক ছিল এবং মাঝ আকাশে সেটি চালকের নজরে আসে। যান্ত্রিক ত্রুটির কারণে জুন থেকে এ পর্যন্ত ৪ মাসে ভারতে অনেক বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে, কিংবা ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে।

 

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি: ১৬০ যাত্রী নিয়ে চেন্নাই ফিরল দুবাইগামী বিমান | ২৪ঘণ্টা