আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিশ্বকাপ ফুটবল

রংপুরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

Tania Jaha28-10-2025 03:10:53 PMদেখেছেন 153 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রংপুরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

২৪ ঘণ্টা অনলাইন : রংপুরে জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির (এরশাদ) শতাধিক নেতাকর্মী। এর আগে, তারা দলটি থেকে পদত্যাগ করেন বলে জানা গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর গুপ্তপাড়ায় মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর ব্যক্তিগত কার্যালয়ে তার হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় সামসুজ্জামান সামু যোগদানকৃতদের ফুল দিয়ে বরণ করে নেন। বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন, ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ সাধারণ সম্পাদক ওবায়দুল, সহ সভাপতি দুদা মিয়া, সহ সভাপতি আহিয়াত, সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, মেকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, শাহাজাদা, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ারসহ শতাধিক নেতাকর্মী।

যোগদানকারীরা বলেন, দীর্ঘদিন রংপুর বঞ্চিত ছিল। উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন হয়নি। জাতীয় পার্টি রংপুরকে শোষণ করেছে। এখন সময় এসেছে রংপুরের প্রকৃত উন্নয়ন বুঝে নেওয়ার। তাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করলাম। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, আজকে যারা বিএনপিতে যোগদান করলেন, তারা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং রংপুরের উন্নয়নের স্বার্থে বিএনপির সঙ্গে থাকার দৃঢ় প্রত্যয়ে যোগদান করলেন। তাদের স্বাগত জানিয়েছি। 

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাভলু, জামিল খান, শামসুদ্দোহা সাজু, হাসান আলী মিয়া, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র  সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।