আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বৃষ্টির বদৌলতে আরও ‘এক পয়েন্ট’ পেল বাংলাদেশ

admin27-10-2025 12:29:30 AMদেখেছেন 139 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বৃষ্টির বদৌলতে আরও ‘এক পয়েন্ট’ পেল বাংলাদেশ

২৪ঘণ্টা অনলাইন : আরও এক পয়েন্ট পেয়ে এবারের বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ রবিবার (২৬ অক্টোবর) নাবি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু দফায় দফায় বৃষ্টির কারণে ম্যাচটি প্রথমে ৪৩, এরপর ২৭ ওভারে নেমে আসে।

সেখানে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। ভারত জবাব দিতে নেমে ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তোলার পর আবারও বৃষ্টি নামে। শেষ পর্যন্ত এই ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা। তাতে শেষ ম্যাচে হার এড়িয়ে আরও এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে উপরে উঠেছে বাংলাদেশ।

৭ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে পাকিস্তান নেমে গেছে তলানিতে। নিউ জিল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ, শ্রীলঙ্কা ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ভারত ৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ১২০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের স্মৃতি মান্ধানা ও আমানজোত কৌর অবিচ্ছিন্ন থেকে ৫৭ রান করেন। মান্ধানা ৬ চারে ৩৪ ও আমানজোত ২ চারে করেন ১৫ রান।

তার আগে বাংলাদেশের ইনিংসে শারমিন আক্তার ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন। ৪টি চারে ৩৬ রান আসে তার ব্যাট থেকে। সোবহানা মোস্তারি ৪ চারে করে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান। এছাড়া রুবাইয়া হায়দার ঝিলিক ১৩ ও রিতু মনি করেন ১১ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছোঁয়ার সুযোগ পাননি। বল হাতে ভারতের রাধা যাদব ৬ ওভারে ৩০ রানে ৩টি উইকেট নেন। শ্রী চরণী ৬ ওভারে ২৩ রানে নেন ২টি উইকেট।