আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বক্স অফিসে ‘থামা’র আয়

Tania Jaha26-10-2025 05:32:35 PMদেখেছেন 126 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বক্স অফিসে ‘থামা’র আয়

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের দিওয়ালি উৎসবকে সামনে রেখে মুক্তি পেয়েছিল ম্যাডক ফিল্মসের আলোচিত ভৌতিক ব্রহ্মাণ্ডের নতুন সংযোজন ‘থামা’। ভূত-মানুষের সহাবস্থানের লড়াইয়ের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি নিয়ে মুক্তির আগে থেকেই ছিল ব্যাপক উন্মাদনা। প্রথম দিনে বক্স অফিসে দুরন্ত সূচনা করে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত এই হরর-কমেডিটি। এতটাই সফল হয়েছিল যে, ওপেনিং কালেকশনেই পেছনে ফেলেছে বক্স অফিসে ঝড় তোলা ‘সাইয়ারা’র রেকর্ড! দ্বিতীয় দিন গড়াতে না গড়াতেই সিনেমাটির আয়ে দেখা দিয়েছে বড়সড় পতন। সিনে বিশেষজ্ঞদের মতে, এটি শতকোটি আয়ের স্বপ্নকে আরও কঠিন করে তুলেছে। ২১ অক্টোবর মুক্তির দিন ‘থামা’ ঘরে তুলেছিল ২৪ কোটি রুপি। এমন দুর্দান্ত সূচনা দেখে আয়ুষ্মান খুরানা রীতিমতো উচ্ছ্বসিত হয়ে মন্দির-মন্দিরে পূজাও দিয়েছিলেন।

কিন্তু সেই ধারা ধরে রাখতে পারেনি ছবিটি। দ্বিতীয় দিনে এসে ব্যবসা কমে যায় ২২.৫০ শতাংশ। বুধবার, অর্থাৎ দ্বিতীয় দিনে সিনেমাটির আয় দাঁড়ায় ১৮.৬ কোটি রুপি। এরপর তৃতীয় দিনে তা আরও কমে আসে ১৩ কোটিতে। আর চতুর্থ দিন, অর্থাৎ শুক্রবার ‘থামা’র বক্স অফিসের অঙ্ক আরও নিম্নগামী হয়। এই দিন ম্যাডক ফিল্মসের বহু প্রতীক্ষিত এই সিনেমাটি মোটে ৯.৫৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। সব মিলিয়ে, মুক্তির মাত্র চার দিনে জাতীয় স্তরে ‘থামা’র মোট আয় দাঁড়িয়েছে ৬৫.১৫ কোটি রুপি।  অন্যদিকে বিশ্বব্যাপী এই সিনেমাটি ৯৩ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। অগ্রীম বুকিংয়ের ঝাঁজ এবং ওপেনিং ইনিংসে ছক্কা হাঁকানো দেখে সিনেমহলের অনেকেই মনে করেছিলেন, প্রথম সপ্তাহেই ‘থামা’ ১০০ কোটির গণ্ডি পেরোবে। কিন্তু আপাতত সেই স্কোর আয়ুষ্মান-রশ্মিকার ছবির কাছে অধরাই রয়ে গেল। এখন শনিবারের বক্স অফিস রিপোর্টের দিকেই চোখ রাখছেন সিনে বিশেষজ্ঞরা।