আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রা আটকে দিলো পুলিশ

Tania Jaha26-10-2025 03:03:58 PMদেখেছেন 131 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রা আটকে দিলো পুলিশ

২৪ ঘণ্টা অনলাইন : নিশ্চিত কর্মসংস্থানসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে পদযাত্রা শুরু করেন তারা। পরে সেটি শাহবাগ থানার সামনে পৌঁছালে সড়কে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, সংগঠনটির আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে প্রায় ৩৫ থেকে ৪০ জন প্রতিবন্ধী এ পদযাত্রা শুরু করেন। এসময় দাবি মেনে নিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। পরে পথযাত্রা থানার সামনে পৌঁছাতেই আটকে দেয় পুলিশ। এসময় আন্দোলনকারীদের পুলিশের সঙ্গে ব্যারিকেড সরাতে ধাক্কাধাক্কি করতে দেখা গেছে। আন্দোলনকারীরা বলেন, প্রধান উপদেষ্টা যেন নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধিতার ধরন অনুসারে বেকার প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশ দেন। কারণ, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের বিষয়টি বছরের পর বছর ধরে উপেক্ষিত হয়ে আসছে। অবিলম্বে তাদের দাবি পূরণে সরকার কার্যকর উদ্যোগ না নিলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন। আর এখন যদি ব্যারিকেড সরানো না হয় তবে এর সামনেই নিজেদের সার্টিফিকেট পুড়িয়ে তারা প্রতিবাদ জানাবেন।

এসময়সহ পাঁচ দফা দাবি উত্থাপন করেন পরিষদের সদস্য সচিব আলিফ হোসেন ও যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন পিয়াস। তাদের দাবিগুলো হচ্ছে–

১. প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।
২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করতে হবে।
৩. জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক মনোনয়নে স্বাধীনতা দিতে হবে।
৪. সমাজসেবা অধিদপ্তরের অধীন ব্রেইল ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।
৫. প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা (সাধারণ প্রার্থীদের জন্য ৩৫ হলে তাদের জন্য ৩৭ বছর নির্ধারণ)।