আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিয়ের আসরে দেখা দিলেন নিপুণ

admin26-10-2025 01:14:18 AMদেখেছেন 141 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিয়ের আসরে দেখা দিলেন নিপুণ

২৪ঘণ্টা অনলাইন : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নিপুণ আক্তার। অভিনয়ের চেয়ে শিল্পী সমিতির রাজনীতিতে অংশগ্রহণ করেই বেশি আলোচনায় এসেছেন তিনি। নির্বাচনী সময় থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত নানা বিতর্ক, আদালতের মামলা, এমনকি বহিষ্কারাদেশ পর্যন্ত—সবকিছু মিলিয়ে নামটি প্রায়ই শিরোনামে থেকেছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নিপুণ অনেকটাই অন্তরালে চলে যান। মাঝখানে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টাকালে সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনায় আসেন, এরপর আবার নীরব হয়ে যান এই অভিনেত্রী। অবশেষে দীর্ঘদিন পর প্রকাশ্যে দেখা গেল তাকে।

সম্প্রতি চিত্রনায়িকা পলির একটি শর্ট ভিডিওতে দেখা যায় নিপুণকে—যেখানে তিনি চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনিময় করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই আবার আলোচনায় উঠে আসে নিপুণের নাম।

নিপুণের বিরুদ্ধে অভিযোগ ছিল—চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়েও আদালতের আশ্রয় নিয়ে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে দেননি। এমনকি আদালতের স্থিতিবস্থা অমান্য করে নিজেই চেয়ার দখল করে ছিলেন তিনি। এই সব অভিযোগের প্রেক্ষিতেই চলতি বছরের শুরুতে শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে নিপুণ আক্তারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

এ বছরের প্রথম দিকে আরেক আলোচনায় আসেন তিনি। জানা যায়, নিপুণ ঢাকা থেকে সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তির মুখে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরে তাকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়, ফলে তার বিদেশ যাত্রা আর সম্ভব হয়নি।

দীর্ঘ নীরবতার পর আবার আলোচনায় এলেন এই নায়িকা। জানা গেছে, গত শুক্রবার (২৪ অক্টোবর) চলচ্চিত্র অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে উপস্থিত ছিলেন নিপুণ। সেখানে অতিথিদের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে দেখা যায় তাকে—আর সেখানেই ক্যামেরায় ধরা পড়ে তার উপস্থিতি। এই উপস্থিতি যেন জানিয়ে দিল—অন্তরাল ভেঙ্গে আবারও আলোচনায় ফিরছেন নিপুণ আক্তার।