আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

মারা গেছেন ‘সারাভাই’ খ্যাত অভিনেতা সতীশ শাহ

Tania Jaha25-10-2025 06:19:31 PMদেখেছেন 153 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মারা গেছেন ‘সারাভাই’ খ্যাত অভিনেতা সতীশ শাহ

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ আর নেই। শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে প্রয়াণ ঘটে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত এই অভিনেতা। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের বন্ধু অভিনেতা সতীশ শাহ আর নেই। আজ দুপুর আড়াইটার দিকে কিডনি বিকল হয়ে তিনি মারা গেছেন। সকালে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হিন্দুজা হাসপাতালে নেওয়া হয় তাকে, কিন্তু বাঁচানো যায়নি।’

পণ্ডিত আরও বলেন, ‘এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল ক্ষতি। আমি তার সঙ্গে বহু কাজ করেছি। তিনি যেমন ভালো অভিনেতা ছিলেন, তেমনি ছিলেন দারুণ মানুষ।’ জানা গেছে, শনিবারই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা জানানো হয়েছে। ১৯৮৩ সালের ‘জানে ভি দো ইয়ারো’ দিয়ে বলিউডে জনপ্রিয়তা পান সতীশ শাহ। এরপর ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘ফানা’, ‘ওম শান্তি ওম’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। ছোট পর্দাতেও তার সমান সাফল্য ছিল; বিশেষ করে কমেডি ধারার ‘সারাভাই ভার্সেস সারাভাই’ তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। ২০১৪ সালে সাজিদ খান পরিচালিত ‘হামশকলস’ ছিল অভিনেতার শেষ সিনেমা। অভিনয়ের পাশাপাশি ২০০৮ সালে অর্চনা পুরন সিংয়ের সঙ্গে ‘কমেডি সার্কাস’-এর সহবিচারক হিসেবেও কাজ করেছিলেন তিনি। বলিউডের প্রিয় এই মুখের প্রয়াণে শোক নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মাঝে।