আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ‘মুনলাইটিং’ করে গ্রেপ্তার ভারতীয় যুবক

Tania Jaha25-10-2025 04:25:24 PMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যুক্তরাষ্ট্রে ‘মুনলাইটিং’ করে গ্রেপ্তার ভারতীয় যুবক

২৪ ঘণ্টা অনলাইন : তথ্যপ্রযুক্তি জগতে ‘মুনলাইটিং’ বেশ পরিচিত শব্দ। নিজের শিফটের বাইরে অন্য সময়ে কিংবা সপ্তাহান্তে ছুটির দিনে অন্য সংস্থার হয়ে চাকরি করাকেই বলা হয় মুনলাইটিং। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সরকারি চাকরি করা এক ভারতীয় যুবকের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। তাকে গ্রেপ্তারও করা হয়েছে।  অভিযুক্ত এই যুবকের নাম মেহুল গোস্বামী। ৩৯ বছর বয়সী এই যুবক এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন।  ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, মেহুলের বিরুদ্ধে অভিযোগ, ‘মুনলাইটিং’ করে ৪৪ লক্ষ টাকা হাতানোর। নিউইয়র্কের তথ্যপ্রযুক্তি পরিষেবা দপ্তর জানিয়েছে, সেখানে কর্মরত অবস্থায় পদের অপব্যবহার করেছেন মেহুল। অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাজা হতে পারে ১৫ বছরের। 

মেহুলের বিরুদ্ধে অভিযোগ, নিউ ইয়র্ক স্টেট অফিসে চাকরি করার পাশাপাশি ২০২২ সালের মার্চ মাস থেকে ‘গ্লোবাল ফাউন্ডরিস’ নামের এক সেমিকন্ডাক্টর সংস্থাতেও তিনি কর্মরত ছিলেন। এক বেনামী ইমেল থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। সেখানে দাবি করা হয়, সরকারি কর্মী হিসেবে চাকরির পাশাপাশি একই সময়ে অন্য সংস্থার হয়েও কাজ করে চলেছেন অভিযুক্ত মেহুল। অভিযুক্ত ভারতীয়কে আদালতে তোলা হলে তিনি জামিন পাননি। কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়। আসলে নিউ ইয়র্কের যে প্রাদেশিক আইন, সেই অনুযায়ী মেহুলের বিরুদ্ধে আনা অভিযোগ জামিনযোগ্য অপরাধ নয়।