আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা এক্সপ্রেস’-এ সাবিলা নূর

admin24-10-2025 12:15:06 AMদেখেছেন 137 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা এক্সপ্রেস’-এ সাবিলা নূর

২৪ঘণ্টা অনলাইন : দেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সাবিলা নূর এখন নিয়মিতই বড় পর্দার কাজে যুক্ত হচ্ছেন। এরই মধ্যে চলচ্চিত্রে অভিষেক, আর সেটিও দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে। 

চলচ্চিত্রে অভিষেকের পরপরই শোনা যায়, আরো একটি সিনেমায় যুক্ত হচ্ছেন সাবিলা; যার নাম—‘রাক্ষস’। কিন্তু শিডিউল জটিলতার কারণে সেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী। 

জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর মাসে শুরু হওয়ার কথা ছিল ‘রাক্ষস’-এর শুটিং। একই সময়ে সাবিলা নূরের আরেকটি বড় প্রজেক্ট ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিংও শুরু হবে। ফলে দুটি কাজের সময়সূচি একসঙ্গে পড়ে যাওয়ায় সমঝোতার মাধ্যমে ‘রাক্ষস’ থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। 

তানিম নূরের পরিচালনায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও শরিফুল রাজ। এমন তারকাবহুল প্রজেক্টে সাবিলার যুক্ত হওয়া নতুন মাত্রা যোগ করেছে সিনেমাটিতে। এই সিদ্ধান্তের কারণে অনেকেই প্রশংসা করছেন সাবিলা নূরের দায়িত্ববোধ ও পেশাদারিত্বের। 

এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, “তানিম ভাইয়ের সঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে অনেক আগে থেকেই কথা হচ্ছিল। এর মধ্যে ‘রাক্ষস’-এর প্রস্তাবও পাই। কিন্তু দুই সিনেমার শুটিং একই সময়ে পড়ে যাচ্ছিল। তাই দুটোতেই মনোযোগ দেওয়া সম্ভব হতো না। আমি চাই প্রতিটি চরিত্রে নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিতে। তাই একটি কাজকেই প্রাধান্য দিয়েছি।” 

বর্তমানে সাবিলা নূর নিজেকে বড় পর্দায় নতুনভাবে প্রতিষ্ঠিত করতে চান এবং তার এই সুচিন্তিত সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে উঠছে।

 

‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা এক্সপ্রেস’-এ সাবিলা নূর | ২৪ঘণ্টা