আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

দুই ওপেনারের ফিফটিতে ঝোড়ো শুরু বাংলাদেশের

Tania Jaha23-10-2025 03:52:08 PMদেখেছেন 99 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দুই ওপেনারের ফিফটিতে ঝোড়ো শুরু বাংলাদেশের

২৪ ঘণ্টা অনলাইন : মিরপুরেই খেলা হচ্ছে তো? বাংলাদেশের চলমান সিরিজে নজর রাখলে খানিকটা খটকা লাগতেই পারে। আগের দুই ওয়ানডেতে কোনো রকমে দুইশো পেরোনো বাংলাদেশ আজ ১৬ ওভার শেষেই শতরান পেরিয়ে গেছে। তাও আবার কোনো উইকেট না হারিয়ে। লম্বা সময় পর উদ্বোধনী জুটিতে শতরান এলো। ২০২৩ সালে সবশেষ ওয়ানডেতে কোনো শতরানের উদ্বোধনী জুটি দেখেছিল বাংলাদেশ। সিলেটে আয়ারল‍্যান্ডের বিপক্ষে লিটন দাস ও তামিম ইকবাল গড়েছিলেন সেই জুটি। এ ছাড়া মিরপুরে প্রায় ১০ বছরের মধ্যে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি দেখা গেল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৭ রান। এরই মধ্যে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন দুই ওপেনারই। ৫৫ বলে ৬২ রানে ব্যাট করছেন সৌম্য, এ ছাড়া ৪৭ বলে ৫৩ রানে টিকে আছেন আরেক ওপেনার সাইফ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পঞ্চাশ ছুঁলেন এই ওপেনার। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু মেহেদী হাসান মিরাজের দল দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াইয়ের পর সুপার ওভারে ১ রানে হেরে যায়। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিই নির্ধারণ করবে সিরিজের ফল। এ লক্ষ্যে আজ টস জিতে স্বাগতিকরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। মিরপুরের কালো পিচে দ্বিতীয় ওয়ানডেতে পুরো ৫০ ওভার স্পিন দিয়ে করিয়ে রেকর্ড গড়েছিল সফরকারী ক্যারিবীয়রা। আজও স্পিন আক্রমনেই শুরুটা করে তারা। যদিও আকিল হোসেনের প্রথম ওভারেই দুই চার মেরে ঝড়ের বার্তা দিয়েছিলেন সাইফ। এরপর আগ্রাসী রূপে হাজির হন সৌম্য সরকার। 

স্পিনারদের জন‍্য দারুণ উইকেটে দুই ওপেনারের ব‍্যাটে ভালো শুরু পেয়ে যায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে পঞ্চাশ এসেছে মাত্র ৪৬ বলে। যদিও ধাক্কাটা প্রায় দিয়ে দিচ্ছিলেন খ‍্যারি পিয়ের। তবে একটুর জন‍্য বেঁচে গেলেন সাইফ হাসান। বাঁহাতি স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টা করেন সাইফ। ব‍্যাটের কানায় বলের স্পর্শ বুঝতে পারেননি আম্পায়ার। তিনি এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ব‍্যাটসম‍্যান। তাতে বেঁচেও গেলেন এ যাত্রায়। স্পিনে কাজের কাজ কিছু হচ্ছে না দেখে দশম ওভারে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের হাতে বল তুলে দিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। তার ওভারে দুটি চার মেরে সৌম‍্য বুঝিয়ে দিলেন যেন আজ কাউকেই ছাড়া হবে না। ৪৮ বলে ব্যক্তিগত পঞ্চাশ করেছেন সৌম্য। ওয়ানডেতে এটি সৌম‍্যর ১৪তম পঞ্চাশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ।সৌম্যর পর বেশিক্ষণ সময় নেননি সাইফও। ৪৪ বল মোকাবিলায় ওয়ানডেতে নিজের প্রথম ফিফটি তুলে নিলেন।