আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

গার্ডনার-সাদারল্যান্ডের ব্যাটে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

admin23-10-2025 12:28:24 AMদেখেছেন 143 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
গার্ডনার-সাদারল্যান্ডের ব্যাটে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

২৪ঘণ্টা অনলাইন : নারীদের ওয়ানডে বিশ্বকাপে আরও একটি দাপুটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া দল। আজ বুধবার (২২ অক্টোবর) রাতে নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের মেয়েদের তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে।

ইন্দোরে ইংল্যান্ডের মেয়েরা আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৪ রান করে ৫০ ওভারে। জবাবে সাদার‌ল্যান্ড ও গার্ডনারের ব্যাটিং দৃঢ়তায় ৪০.৩ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে অজি মেয়েরা।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ফোবি লিচফিল্ড ১ রানে ফেরেন সাজঘরে। তৃতীয় ওভারে গিয়ে জর্জিয়া ভোলের উইকেটও হারায় তারা। ৬ রানের বেশি করতে পারেননি এই উদ্বোধনী ব্যাটার। ২৪ রানের মাথায় এলিসা পেরিও ফিরেন। আজ তিনি ৩ চারে ১৩ রানের বেশি করতে পারেননি। ৬৮ রানের মাথায় বেথ মুনি আউট হন ব্যক্তিগত ২০ রানে। তাতে মনে হচ্ছিল ম্যাচটি কঠিন হয়ে যাবে অস্ট্রেলিয়ার মেয়েদের জন্য। কিন্তু না।

সেখান থেকে অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলে গার্ডনার পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৮০ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। গার্ডনার ৭৩ বলে ১৬ চারে ১০৪ রান করে অপরাজিত থাকেন। আর সাদারল্যান্ড ৯টি চার ও ১ ছক্কায় ১১২ রানে অপরাজিত থাকেন ৯৮ রানে।

ইংল্যান্ডের লিন্ডসে স্মিথ ৮ ওভারে ৪৩ রানে ২টি উইকেট নেন।

তার আগে ইংল্যান্ডের ইনিংসে ট্যাম বেউমন্ড ১০টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৮ রান করেন। অ্যালিস ক্যাপসি ৫ চারে করেন ৩৮ রান। এছাড়া চার্লি ডিন ২৬, সোফিয়া ২২, হেদার নাইট ২০ ও অ্যামি জোনস করেন ১৮ রান।

অস্ট্রেলিয়ার সাদারল্যান্ড ১০ ওভারে ১ মেডেনসহ ৬০ রানে নেন ৩টি উইকেট। সোফি মলিনেয়াক্স ১০ ওভারে ৫২ রানে নেন ২টি উইকেট। আর গার্ডনার ৯ ওভারে ৩৯ রানে নেন ২টি। বোলিংয়ে সর্বোচ্চ ৩ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন সাদারল্যান্ড।

এই জয়ে ৬ ম্যাচের টানা পাঁচটি জিতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। সমান ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে তৃতীয় স্থানে। ১০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দুইয়ে।