আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ঈশিতের ব্যবহারে স্তম্ভিত অমিতাভ, কটাক্ষ নেটদুনিয়ায়

Tania Jaha14-10-2025 05:39:11 PMদেখেছেন 128 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঈশিতের ব্যবহারে স্তম্ভিত অমিতাভ, কটাক্ষ নেটদুনিয়ায়

২৪ ঘণ্টা অনলাইন : 'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি)-র মঞ্চে কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে খুদে প্রতিযোগীর কথোপকথনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গুজরাটের গান্ধীনগরের পঞ্চম শ্রেণির ছাত্র ঈশিতের এই ভিডিও ঘিরে তীব্র আলোচনা চলছে ভারতীয় বিনোদন মহলে। তবে আলোচনার মূল বিষয়, ঈশিতের অতিরিক্ত আত্মবিশ্বাস নাকি ঔদ্ধত্য! খেলার শুরুতেই বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে থামিয়ে দেওয়ায় ঈশিতের অভিভাবকত্ব নিয়েও প্রশ্ন তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, খেলা শুরুর আগে যখন অমিতাভ বচ্চন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঈশিতকে খেলার নিয়মকানুন ব্যাখ্যা করতে শুরু করেন, তখনই তাকে থামিয়ে দিয়ে ঈশিত বলে ওঠে, ‘নিয়ম বলতে হবে না, আমি সব জানি।’ ছোট ছেলের মুখে এমন অপ্রত্যাশিত কথা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে যান অমিতাভ। সেই মুহূর্তের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি জানি না এখনকার ছেলেমেয়েরা কীভাবে কথা বলে। আমরা তো ভাবতেই পারি না।’

এই প্রজন্মের ছেলে-মেয়েদের আচরণ দেখে একাধিকবার অবাক হয়েছেন অমিতাভ। জানা যায়, এর আগেও ‘কেবিসি জুনিয়র’-এর মঞ্চে দেরাদুনের অ্যাঞ্জেল নাথানি নামের এক প্রতিযোগীর অতিরিক্ত কথা বলা এবং বিভিন্ন বিষয়ে অনর্গল মতামত প্রকাশ তাকে একইভাবে হতবাক করেছিল। তবে ঈশিতের এই অতিরিক্ত আত্মবিশ্বাসী বা সমালোচকদের মতে ‘অহংকারী’ আচরণ ভালো চোখে দেখেনি নেটদুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মনে করছেন, আত্মবিশ্বাস আর অহঙ্কারের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, তা ঈশিতকে বুঝতে শেখানো উচিত। তাদের মতে, অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিত্বের সামনে এমন আচরণ চরম ‘বেয়াদবি’।