আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

শিল্পকলা একাডেমি সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে

Tania Jaha14-10-2025 03:11:29 PMদেখেছেন 120 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শিল্পকলা একাডেমি সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ শিল্পকলা একাডেমি লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবসে সারাদেশে একযোগে লালন উৎসব ও লালন মেলা উদযাপন করবে। প্রথমবারের মতো আগামী ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী, ১৮ অক্টোবর ঢাকায় এবং ১৭ অক্টোবর দেশের ৬৪ জেলায় একযোগে লালন উৎসব ও লালন মেলা উদযাপিত হবে। নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রায় সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় লালন উৎসবে ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলায় পরিনত হবে বলে আশা করা হচ্ছে। আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় লালনের ভাব-দর্শন চর্চা, লালন সংগীতানুষ্ঠান ও লালন মেলা হবে।

১৭ অক্টোবর বিকাল ৪টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ার লালন ধামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এতে স্বাগত বক্তৃতা করবেন- সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। লালন বক্তৃতায় মুখ্য আলোচক থাকবেন- আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আরো অংশগ্রহণ করবেন- কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ভাবগীতির সুর আর গানের বাণীতে ভরে উঠবে ছেউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ গাইবেন সারাদেশ থেকে আগত বাউল-ফকিরগণ। ১৮ এবং ১৯ অক্টোবর সারাদেশ থেকে আগত বাউল-ফকিরদের গানে মুখরিত থাকবে ছেউড়িয়া লালন মেলা প্রাঙ্গন।কুষ্টিয়ার পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও থাকবে একই ধরনের আয়োজন। এই উৎসবে লালনের গান পরিবেশন করবেন- ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, লালন ব্যান্ড, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহীসহ আরো শিল্পী ও গানের দল।