আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘আমাকে বাঁচান’, লাইভে সাহায্য চাইলেন অভিনেত্রী সানজিদা রিন্টু

admin14-10-2025 12:43:30 AMদেখেছেন 119 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘আমাকে বাঁচান’, লাইভে সাহায্য চাইলেন অভিনেত্রী সানজিদা রিন্টু

২৪ঘণ্টা অনলাইন : ছোট পর্দার উঠতি অভিনেত্রী সানজিদা রিন্টু ফেসবুক লাইভে এসে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। লাইভে কাঁদতে কাঁদতে সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেন, “আমাকে বাঁচান! পুলিশ পাঠান! আমাকে এখান থেকে নিয়ে যান!” 

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় করা ওই ফেসবুক লাইভ ভিডিওতে দেখা যায়, ঘরের ভেতর তুমুল বিশৃঙ্খলা। ভাঙা কাচ, ছড়ানো জিনিসপত্র, এলোমেলো আসবাব—সবকিছুতেই যেন স্পষ্ট ছিল এক উত্তেজনাপূর্ণ ও ভয়াবহ পরিস্থিতির চিত্র। 

লাইভে রিন্টু দাবি করেন, গত মাসেই স্বামীর কাছ থেকে ডিভোর্স হয়েছে। তবু তার প্রাক্তন স্বামী এখনো বাড়িতে অবস্থান করছেন, তাকে হুমকি দিচ্ছেন এবং শারীরিকভাবে নির্যাতন করছেন। 

কাঁদতে কাঁদতে নিজের হাতে থাকা আঘাতের চিহ্ন দেখিয়ে তিনি বলেন, “ওরা চায়, পুরো পরিবার আমার আয়ে চলবে। আমি ইনকাম করে আনব, তারা খাবে। আর আমাকেই মেরে ফেলবে। দেখেন, আমাকে কীভাবে মেরেছে!” 

স্বামীর অবৈধ সম্পর্কের অভিযোগও লাইভে করেন রিন্টু। তিনি জানান, তার প্রাক্তন স্বামী অনৈতিক ও অবৈধ সম্পর্কে জড়িত। তবে কথা বলার মাঝেই হঠাৎ করে তার স্বামী এসে ফোন কেড়ে নেন এবং লাইভ সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে রিন্টু তার ভিডিওটি নিজের ফেসবুক থেকে মুছে ফেলেন। যদিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

সানজিদা রিন্টু বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। যদিও এখনো বড় কোনো কাজের মাধ্যমে বিশেষ আলোচনায় আসেননি, তবে তার এই লাইভ ভিডিও ও অভিযোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।

 

‘আমাকে বাঁচান’, লাইভে সাহায্য চাইলেন অভিনেত্রী সানজিদা রিন্টু | ২৪ঘণ্টা