আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘নিজের বাড়িতেই নিরাপদ নই’

Tania Jaha12-10-2025 04:16:27 PMদেখেছেন 128 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘নিজের বাড়িতেই নিরাপদ নই’

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের ভাইজান সালমান খানের প্রাক্তন প্রেমিকা ও অভিনেত্রী সঙ্গীতা বিজলানি সম্প্রতি তার পুনের বাসভবনে ঘটে যাওয়া চুরির ঘটনা নিয়ে মুখ খুলেছেন। এই বছরের শুরুতে ঘটে যাওয়া এই ঘটনায় তিনি এখনও আতঙ্কিত ও অস্বস্তিতে ভুগছেন বলে জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে সঙ্গীতা বিজলানি বলেন, ‘আমি বিশেষ ভাবে পুনেতে এসেছি এসপি সন্দীপ সিং গিলের সঙ্গে দেখা করতে এবং তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানাতে। আমি একজন মেয়ে হিসেবে নিজের বাড়িতে নিজেকে নিরাপদ মনে করছি না, যে বাড়িতে আমি গত ২০ বছর ধরে বসবাস করছি।’

প্রতিবেদনে আরও বলা হয়, চুরির ঘটনাটি ঘটেছে পুনের টিকোনা পেঠ এলাকার পবনধারণ অঞ্চলে অবস্থিত বিজলানির বাংলোয়। চোরেরা পেছনের দিক দিয়ে ঢুকে ৫০ হাজার রুপি ৭ হাজার রুপি মূল্যের একটি টেলিভিশন সেট চুরি করে। এই মামলাটি লোনাভালা রুরাল থানায় নথিভুক্ত হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন বিজলানির একজন ব্যক্তিগত কর্মচারী। চার মাস ধরে বাংলোটি খালি ছিল, এবং এই বছর ১৮ জুলাই সকাল সাড়ে ৯টা নাগাদ বিজলানি যখন সেখানে যান, তখনই চুরির বিষয়টি ধরা পড়ে। তদন্ত এখনও চলছে এবং অভিযুক্তরা পলাতক।

মাত্র ১৬ বছর বয়সে মডেলিং শুরু করেন সঙ্গীতা বিজলানি। ১৯৮০ সালে মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব জিতে জাতীয় স্বীকৃতি পান। দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন এবং সেরা জাতীয় পোশাকের পুরস্কার জেতেন, যা তার মা পুনম বিজলানি ডিজাইন করেছিলেন। ১৯৮৮ সালে ‘কাতিল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার, যেখানে তিনি আদিত্য পঞ্চোলির বিপরীতে অভিনয় করেন। এরপর ফিরে তাকাতে হয়নি। ‘ত্রিদেব’, ‘হাতিয়ার’, ‘জুর্ম’, ‘যোদ্ধা’, ‘যুগন্ধর’, ‘ইজ্জ়ত’ এবং ‘লক্ষ্মণ রেখা’-র মতো সফল ছবিতে অভিনয় করেন।