আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বাংলাদেশের বিপক্ষে যে একাদশে নামতে পারে পাকিস্তান

Tania Jaha25-09-2025 06:27:06 PMদেখেছেন 149 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাংলাদেশের বিপক্ষে যে একাদশে নামতে পারে পাকিস্তান

২৪ ঘণ্টা অনলাইন : এশিয়া কাপের সুপার ফোরে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। খাতাকলমে সুপার ফোর হলেও এটি রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে। চলতি আসরে পাকিস্তানের ব্যাটসম্যানদের গড় ২০, স্ট্রাইক রেট ১১৯। স্পষ্ট বোঝা যাচ্ছে, পাকিস্তান ব্যাটিংয়ে সেরাটা দিতে পারছে না। এ অবস্থায় আজ সম্ভাব্য সেরা একাদশ নিয়ে নামতে চাইবে দলটি। দুবাইয়ে হতে যাওয়া এই ম্যাচে জয়ী দল ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে। বাঁচামরার এই ম্যাচে পাকিস্তানের হয়ে আজও ওপেন করবেন ফখর জামান ও সাহিবজাদা ফারহান। সাইম আইয়ুব ওপেনিংয়ে টানা তিন ম্যাচে শূন্য করার পর তাকে ওপেনিং থেকে সরিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। ফখর-ফারহান ওপেনিং জুটিতে তুলনামূলক ভালো করছেন।

সর্বশেষ দুই ম্যাচে পাকিস্তানের ওপেনিং জুটি ছিল ২১ ও ৪৫ রানের। তিনে খেলা সাইম ব্যাটিংয়ে ভালো না করায় আজ তাকে একাদশ থেকে বাদ দিতে পারে পাকিস্তান। এশিয়া কাপে ৫ ম্যাচে ৩ শূন্যসহ মাত্র ২৩ রান করেছেন সাইম। তবে নতুন বলে সাইমের বোলিং কাজে লাগতে পারে পাকিস্তানের। বিশেষ করে বাংলাদেশের ওপেনিংয়ে একজন বাঁহাতি থাকায় সাইমকে কাজে লাগাতে পারে পাকিস্তান। পাকিস্তানের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা মিডল অর্ডার। অধিনায়ক সালমান আগার ব্যাটে রান নেই। মোহাম্মদ হারিসও ভরসা হয়ে উঠতে পারছেন না। এমনকি তার ব্যাটিং অর্ডারও অনিশ্চিত। ইএসপিএন ক্রিকইনফোর ভিডিও বিশ্লেষণে ভারতের বিশ্লেষক আকাশ চোপড়ার চাওয়া, হারিসকে ব্যাটিং অর্ডারে আরও ওপরে আনা হোক।

শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে পাকিস্তানকে বাঁচিয়েছিলেন হুসেইন তালাত ও মোহাম্মদ নেওয়াজ। আজও বাংলাদেশের বিপক্ষে তারাই পাকিস্তানের ভরসা। সাইমকে বসানো হলে মিডল অর্ডারে খুশদিল শাহ বা হাসান নেওয়াজকে খেলাতে পারে পাকিস্তান। খুশদিলকে দলে নেওয়ার সুবিধা, বাঁহাতি স্পিনটাও করতে পারবেন তিনি। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ফাহিম আশরাফের খেলা অনেকটাই নিশ্চিত। বিশেষজ্ঞ পেস বোলার হিসেবে খেলবেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। স্পিনার হিসেবে তো আবরার আহমেদ আছেনই। মোটামুটি এটাই হতে পারে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ,  হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।