আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান: ৩ জন আটক

Tania Jaha25-09-2025 01:36:11 PMদেখেছেন 139 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান: ৩ জন আটক

২৪ ঘণ্টা অনলাইন : হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ডাটা এন্ট্রি অপারেটর লতিফা বেগমসহ তিনজনকে আটক করেছে। আটক অপর দুইজন হলেন অফিসের নিরাপত্তা প্রহরী উসমান গনি এবং ঝাড়ুদার উমেশ পাল। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, বুধবার দুপুরে ও বিকেলে যৌথ বাহিনী প্রথমে অফিস-সংলগ্ন বিভিন্ন ট্রাভেলস অফিসে অভিযান চালায়। এ সময় কয়েকজন দালালকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অফিসের ভেতরে কারা দুর্নীতিতে জড়িত সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। পরে সন্ধ্যায় আবার অভিযান চালিয়ে অফিসের নারী কর্মী লতিফাসহ তিনজনকে আটক করা হয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’ স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঘুষ দাবি ও হয়রানির কারণে ন্যায্য সেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সরাসরি অফিসে সেবা নিতে গেলে নানা অযুহাতে সময়ক্ষেপণ করা হয়, ফলে সাধারণ মানুষ শেষ পর্যন্ত বাধ্য হয়ে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে সেবা নেয়।