আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

আলোচনায় শাহরুখ-রানির বন্ধুত্ব

admin24-09-2025 12:03:30 AMদেখেছেন 131 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আলোচনায় শাহরুখ-রানির বন্ধুত্ব

২৪ঘণ্টা অনলাইন : বলিউড তারকা শাহরুখ খানের সুনাম- পর্দায় বা পর্দার বাইরে চারপাশের নারীদের তিনি সম্মান করেন। সেটাই যেন ফের প্রমাণ হলো ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে।পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে পেয়েছেন শাহরুখ খান ও রানি মুখার্জি। আনন্দের পাশাপাশি ভক্তদের কাছে বড় আকর্ষণ ছিল অনস্ক্রিন এই জুটিকে আবারও একসঙ্গে দেখা। পুরস্কার নিতে গিয়েও পাশাপাশি বসেন শাহরুখ-রানি।

অনুষ্ঠানের মাঝে ফুটে ওঠে তাদের বন্ধুত্বের ঝলক। ভাইরাল কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখ-রানি একে অপরের প্রতি যত্ন নিচ্ছেন। আর এ নিয়ে প্রসংশায় ভাসছেন দুই তারকা।একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান তার মেডেলের ফিতে খুলতে ব্যস্ত। ঠিক তখনই এগিয়ে এসে তাকে সাহায্য করেন রানি মুখার্জি। ‘কুছ কুছ হোতা হ্যায়’ অভিনেত্রী রানি এ সময় তার ফোনের ক্যামেরা চালু করে শাহরুখকে দেখান মেডেলটি ঠিকভাবে বসেছে কিনা।

আরেকটি ভিডিওতে দেখা যায়, আসন থেকে উঠে দাঁড়ানের সময় রানির শাড়ির আঁচল আটকে যায়। শাহরুখ খান তখন সেটি ছাড়িয়ে দেন। অন্য এক ছবিতে শাহরুখকে রানির গালে একটি চুম্বন দিতে দেখা যায়। এসব দেশে তাদের ভক্তরা রীতিমতো মুগ্ধ। একজন সামাজিকমাধ্যমে লিখেছেন, “ভদ্রলোক নামের প্রকৃত সংজ্ঞা যদি কারও মধ্যে পাওয়া যায়, তবে তিনি শাহরুখ খান।’ আরেকজন মন্তব্য, ‘শাহরুখ তার চারপাশের নারীদের যেভাবে সম্মান করেন, সেটাই আসল পুরুষের পরিচয়।’ শুধু ভক্তরা নন, শাহরুখের স্ত্রী গৌরী খানও অভিনেতা শাহরুখ ও অভিনেত্রী রানি মুখার্জির ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। শাহরুখ তার ‘জাওয়ান’ সিনেমার জন্য পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার, আর রানি সেরা অভিনেত্রীর পুরস্কার পান ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য। সূত্র: এনডিটিভি