আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

স্যামসন চৌধুরীর জন্মশতবর্ষ : স্বাস্থ্যসেবায় স্কয়ার গ্রুপের নতুন উদ্যোগ

Tania Jaha24-09-2025 05:39:07 PMদেখেছেন 120 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
স্যামসন চৌধুরীর জন্মশতবর্ষ : স্বাস্থ্যসেবায় স্কয়ার গ্রুপের নতুন উদ্যোগ

২৪ ঘণ্টা অনলাইন : চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী স্মরণে একটি নতুন মোবাইল স্বাস্থ্যসেবা ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’ চালু করার উদ্যোগ নিচ্ছে স্কয়ার গ্রুপ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-১ এ অবস্থিত স্যামসন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। স্যামসন এইচ. চৌধুরীর ১০০তম জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরিজ ক্যাথেড্রালে এই উদ্যোগের উদ্বোধন ঘোষণা করবেন তাঁর সন্তানরা, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী এবং ডিরেক্টর অঞ্জন চৌধুরী।  উদ্যোগের মাধ্যমে দেশের ৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে দূরবর্তী ও অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।

সেবা কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে- সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতা, বয়স্ক নাগরিকদের জন্য প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা, চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ। স্যামসন এইচ. চৌধুরী আজীবন দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছেন। তাঁর এই স্বপ্নের ধারাবাহিকতায় উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’–যা দেশের প্রতিটি প্রান্তে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতীক।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কারও জন্য বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেকের মৌলিক অধিকার। মোবাইল হেলথকেয়ারের মাধ্যমে আমরা চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলবর্তী মানুষদের কাছাকাছি মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমেই একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি জানান, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও কমিউনিটি নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ পরিচালিত হবে, যাতে দীর্ঘমেয়াদে এর কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত হয়। এই উদ্যোগ সম্পূর্ণ অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক। এতে উপস্থিত ছিলেন স্কয়ার পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।