আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
সারাদেশ

চট্টগ্রামে পূজার নিরাপত্তায় জেলা পুলিশের ১৭ নির্দেশনা

Tania Jaha16-09-2025 05:09:52 PMদেখেছেন 142 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চট্টগ্রামে পূজার নিরাপত্তায় জেলা পুলিশের ১৭ নির্দেশনা

২৪ ঘণ্টা অনলাইন : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইনসে এ সভার আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে এতে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের অনন্য প্রতীক। পূজা উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি পূজা উদযাপন পরিষদের নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সবার সহযোগিতায় এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ সরবরাহ ও আলোর ব্যবস্থা এবং যানবাহন পার্কিং নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার ১৭ দফা নির্দেশনা প্রদান করেন।

এর মধ্যে ছিল– প্রতিটি পূজা কমিটির ভলান্টিয়ার তালিকা থানায় জমা দেওয়া, প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও মনিটরিং ব্যবস্থা করা, থানা ও জেলা পর্যায়ে কুইক রেসপন্স টিম গঠন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সতর্ক থাকা এবং নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা। পাশাপাশি পূজা উপলক্ষ্যে কোনো মেলা বা অতিরিক্ত অনুষ্ঠান আয়োজন নিরুৎসাহিত করার কথাও জানানো হয়। পুলিশ জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে জেলা পুলিশ কন্ট্রোল রুমে (মোবাইল নম্বর: ০১৩২০-১০৮৩৯৮) যোগাযোগ করা যাবে।