আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ দু’জন গ্রেপ্তার

Tania Jaha16-09-2025 03:41:43 PMদেখেছেন 128 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ দু’জন গ্রেপ্তার

২৪ ঘণ্টা অনলাইন : নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জয়জয়পুর এলাকার মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার  তরিকুল ইসলাম (৩৫)। আজ দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টি পাথরের মূল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পাশের দেশে পাচার করতো। 

এমন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এ প্রেক্ষিতে সোমবার ১৫ সেপ্টেম্বর, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকায় অভিযান চালায় অভিযানে মূর্তি পাচারকারী চক্রের মামদুল ও তরিকুলকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। ২৪.৫ ইঞ্চি উচ্চতার মূর্তিটির ওজন ২৫.১ কেজি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। পরবর্তীতে মূর্তিসহ গ্রেপ্তারদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।  

নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ দু’জন গ্রেপ্তার | ২৪ঘণ্টা